দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তিনজনকে নিজের উত্তরসূরি হিসেবে নির্বাচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

তিনজনকে নিজের উত্তরসূরি হিসেবে নির্বাচন করলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২২ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): নিজের ওপর হত্যাচেষ্টার আশঙ্কায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম নির্বাচন করেছেন। খবর বিবিসির।

 

ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, খামেনি জানেন, ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে। এই প্রেক্ষাপটে তিনি উত্তরসূরি নির্বাচনে এই পদক্ষেপ নিয়েছেন। তবে এটি একটি অস্বাভাবিক পদক্ষেপ বলে বর্ণনা করা হয় প্রতিবেদনে।

 

সাধারণত ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পরে তার উত্তরসূরি নির্বাচন করার জন্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস (ধর্মীয় পরামর্শক সংস্থা) দায়িত্ব পালন করে। তবে খামেনি তার প্রস্তাবিত তিনটি নাম থেকে তার উত্তরসূরি নির্বাচনের দায়িত্ব দ্রুতই এই ধর্মীয় সংস্থাকে দিতে চান।

 

প্রতিবেদনে বলা হয়, এটা এমন একটি পদক্ষেপ, যা ইরানের ইতিহাসে অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে। কারণ সাধারণত এই প্রক্রিয়া কয়েক মাস ধরে চলে এবং ধর্মীয় নেতারা তাদের নিজস্ব তালিকা থেকে উত্তরসূরি নির্বাচন করেন।

 

তবে বর্তমানে ইরানে চলমান অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনি চাচ্ছেন যে তার উত্তরাধিকার বজায় রাখা এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যেন দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

 

খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতাবাকে অনেকে ভাবছিলেন। তবে তাকে বাদ রেখে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে প্রস্তাব করেছেন খামেনি।

 

কর্মকর্তারা জানান, খামেনির প্রস্তাবিত তিনজনের তালিকায় নাম নেই ছেলে মোজতাবা খামেনির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT