দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তিন বোনকে নগ্ন করে সারারাত নির্যাতন করলো আসাম পুলিশ

তিন বোনকে নগ্ন করে সারারাত নির্যাতন করলো আসাম পুলিশ

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশের পর জনাতঙ্কের মধ্যেই ভারতের আসামের দারাং জেলায় অন্তসত্ত্বা এক নারীসহ তিন বোনকে নগ্ন করে সারারাত থানায় অমানুষিক নির্যাতন চালিয়েছে রাজ্য পুলিশ। ওই তিন নারীর ভাইয়ের সঙ্গে এক হিন্দু তরুণীর প্রেমের সম্পর্কের জেরেই তাদের পুলিশ ধরে নিয়ে যায়। পেটে উপুর্যপরি লাথির কারণে এক নারীর ঘটনাস্থলেই গর্ভপাত হয়ে যায়।

গত ৮ সেপ্টেম্বরের ওই ঘটনার খবর দুদিন আগে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তিন বোনকে পুলিশি নির্যাতনের বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে। এ নিয়ে আসামসহ পশ্চিমবঙ্গের মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

আসামের স্থানীয় এক পত্রিকার খবর মতে, গত ১০ সেপ্টেম্বর দারাং জেলা পুলিশ সুপারের নিকট নির্যাতনের শিকার মিনুয়ারা বেগম অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে তিনি বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর মধ্যরাতে একদল পুলিশ তাদের বাড়িতে আসে। পুলিশের আসা সম্পর্কে তারা কিছুই জানতেন না। পুলিশকে তাদের আগমণের কারণ জিজ্ঞাসা করলে তারা পিস্তল তাক করে কোনও প্রশ্ন করতে নিষেধ করে। তারপর আমার সঙ্গে বড় বোন সুনয়ারা বেগম ও ছোট বোন রুমেলা বেগমকে বাড়ি থেকে তুলে নেয়।’

মিনুয়ারা বেগম আরো বলেন, ‘বুরহা পুলিশ ফাঁড়িতে তিন বোনকে নগ্ন করা হয়। তারপর এসআই মহেন্দ্র শর্মা ও এক নারী কনস্টেবল শরীরের বিভিন্ন অংশে বেদম মারতে থাকে। তাছাড়া তার শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে এসআই। এ ঘটনা সম্পর্কে যেন থানায় অভিযোগ করতে না পারে তার জন্য পিস্তল দেখিয়ে তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।’

‘পুলিশের নির্যাতনে কারণে শারীরিক প্রতিবন্ধী রুমেলা বেগম অজ্ঞান হয়ে যান। আরেক বোন সুনয়ারার পেটে লাথি মারার কারণে তার গর্ভপাত হয়। পরে হাসপাতালে তাকে ভর্তি করা হলেও তার সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি।’

এ অভিযোগ সম্পর্কে দারাং জেলার পুলিশ সুপার অমৃত ভূঁইয়া বলেন, ‘এ ঘটনার সত্যতা নিশ্চিতে তদন্ত শুরু করেছেন এবং একজন ডিএসপিকে সুষ্ঠু তদন্তের জন্য নজর রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মামলাটি নথিভুক্ত করা হবে। আমরা মেডিকেল প্রতিবেদনের অপেক্ষায় আছি।’
এদিকে ইতোমধ্যে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। তাছাড়া অভিযুক্ত এসআই মহেন্দ্র শর্মা ও নারী কনস্টেবলকে বহিষ্কার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, তিন মুসলিম বোন মিনুয়ারা বেগম, সুনয়ারা বেগম ও রুমেলা বেগম এর ভাই রুকোল আলির সঙ্গে স্থানীয় এক হিন্দু মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গত ৬ সেপ্টেম্বর রুকোল আলি ও তার প্রেমিকা বাড়ি থেকে পালিয়ে যায়।

এ খবর ছড়িয়ে পরলে এলাকায় তাণ্ডব চালায় স্থানীয় গেরুয়া বাহিনী। অনেক খুঁজেও তাদের কোন হদিস পাওয়া যায়নি। পরে তাদের হদিস জানতে তিন বোনকে থানায় নিয়ে নির্যাতন করা হয়। পরে রুকোল এবং তার প্রেমিকার সন্ধান মিললে তিন বোনকে ছেড়ে দেয় পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT