দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তুরস্কের ইস্তাম্বুলের মেয়র পুনর্নির্বাচনেও হারল এরদোয়ানের দল

তুরস্কের ইস্তাম্বুলের মেয়র পুনর্নির্বাচনেও হারল এরদোয়ানের দল

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ভোটে অনিয়মের অভিযোগে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র নির্বাচন স্থগিত করা হয়েছিল। তবে পুনরায় অনুষ্ঠিত হওয়া নির্বাচনেও হেরেছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দল। ৫৪ শতাংশ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিরোধীদল ‘রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রার্থী ইকরাম ইমামোগলু। আগের নির্বাচনেও তিনি জয়লাভ করেছিলেন। প্রায় সব ব্যালট গণনা শেষে দেখা গেছে তুরস্কের প্রধান বিরোধীদল ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

মার্চে অনুষ্ঠিত ইস্তাম্বুলের মেয়র নির্বাচনেও জয় পেয়েছিলেন ইমামোগলু। কিন্তু এরদোয়ানের ক্ষমতাসীন দল একে পার্টি ভোটে অনিয়মের অভিযোগ আনার পর ওই নির্বাচন বাতিল করে দেশটির নির্বাচন কমিশন।

ইমামোগলুর প্রতিদ্বন্দ্বী একে দলের প্রার্থী তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম পরাজয় স্বীকার করে নিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইমামোগলুকে অভিনন্দন জানিয়েছেন। এক টুইটে এরদোয়ান বলেন, ‘প্রাথমিক ফলাফলের ভিত্তিতে জয়ী প্রার্থী ইকরাম ইমামোগলুকে অভিনন্দন জানাচ্ছি আমি’।

ইস্তাম্বুলের মেয়র নির্বাচনের এই ফলাফলকে এরদোয়ানের জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। কারণ এরদোয়ানই একসময় বলেছিলেন, ‘যে ইস্তাম্বুল জয় করে, সে তুরস্ক জয় করে’।

নির্বাচনে জয়ের পর দেওয়া ভাষণে ইমামোগলু বলেছেন, ‘ইস্তাম্বুল ও তুরস্কের জন্য এক নব সূচনা হল। ইস্তাম্বুলে আমরা এক নতুন অধ্যায় শুরু করছি। এ অধ্যায় হবে ন্যায়বিচার, সমতা আর ভালবাসায় পরিপূর্ণ’। প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT