দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তুরস্কে বোমা বিস্ফোরণ- নিহত ৭, আহত ১০

তুরস্কে বোমা বিস্ফোরণ- নিহত ৭, আহত ১০

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৩ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে এক বোমা বিস্ফোরিত হয়ে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১০ জন। দিয়ারবাকির শহরের কুল্প জেলায় রাস্তার পাশে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পুতে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সেটির উপর দিয়ে যাত্রীবাহি একটি গাড়ি গেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ধারণা করা হচ্ছে কুর্দিশ ওয়ার্কার’স পার্টি (পিকেকে) এই বোমাটি স্থাপন করেছিল। প্রসঙ্গত, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন পিকেকে’কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। কুর্দি সংখ্যাগরিষ্ঠ দক্ষিণপূর্বাঞ্চলে তুর্কি সরকারের সঙ্গে পিকেকের সংঘর্ষ শুরু হয় ১৯৮৪ সালে। তখন থেকে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারায় অন্তত ৪০ হাজার মানুষ।

সাম্প্রতিক মাসগুলোয় তুর্কি সরকার কুর্দি দল ও রাজনীতিবিদদের দমনপীড়ন জোরদার করেছে। গত মাসে পিকেকে’র সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দিয়ারবাকির, মারদিন ও ভ্যান প্রদেশের তিন মেয়রকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চার শতাধিক মানুষকে। বরখাস্ত হওয়া তিন মেয়রই মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বরখাস্তের কারণ নিয়ে বলেছে, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT