দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তুরস্ক উপকূলে নৌকাডুবি : ১২ শরণার্থী নিহত

তুরস্ক উপকূলে নৌকাডুবি : ১২ শরণার্থী নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৮ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মুগলার কাছে এজিয়ান সাগরে শরণার্থীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে ১২ শরণার্থী পানিতে ডুবে মারা গেছে। এছাড়া ৩১ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের কোস্টগার্ড সদস্যরা। খবরে বলা হয়, গ্রিসে যাওয়ার পথে সোমবার ভোরে ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়ার শরণার্থীবোঝাই ৭ মিটার লম্বা ফাইবারগ্লাসের নৌকাটি তুরস্কের পর্যটন নগরী মুগলার বদরুম উপকূলে ডুবে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

তুরস্কের কোস্টগার্ড জানায়, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়ায় নৌকাটিতে পানি ওঠে। ডুবে যাওয়া নৌকাটির যাত্রীদের উদ্ধার করতে তুরস্কের দুটি উদ্ধারকারী জাহাজ, একটি হেলিকপ্টার ও একটি চৌকস ডুবুরি দল অংশ নেয়। নিখোঁজ যাত্রীদের এখনও তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড। উদ্ধার করা যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্য থেকে এক আদম পাচারকারীকে গ্রেপ্তার করেছে তুর্কি পুলিশ।

গত ১৪ বছরে ১৩ লাখেরও বেশি অবৈধ শরণার্থীকে উদ্ধার ও আটক করেছে তুরস্ক। চলতি বছরের জানুয়ারি থেকে ১০ হাজারের বেশি শরণার্থীকে এজিয়ান সাগর থেকে আটক করে ফেরত পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT