দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তৃতীয় সন্তানের ভোটাধিকার থাকা উচিত নয় : বলেছেন, যোগগুরু রামদেব

তৃতীয় সন্তানের ভোটাধিকার থাকা উচিত নয় : বলেছেন, যোগগুরু রামদেব

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৮ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে নিদান দিলেন দেশটির যোগগুরু রামদেব। তিনি বললেন সরকারের উচিত তৃতীয় সন্তানের ভোটাধিকার আইন করে বন্ধ করা। এ ব্যাপারে নতুন আইন আনা প্রয়োজন বলে মনে করেন তিনি। তাছাড়া দেশের সর্বত্র মদের প্রস্তুতি এবং বিক্রি বন্ধ করার কথাও বলেন তিনি।

সম্প্রতি রামদেব বলেন, ৫০ বছর বাদে দেশের জনসংখ্যা ১৫০ কোটি হওয়া উচিত। তার বেশি হলে সমস্যা হবে। আর জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। যদি আইন করে তৃতীয় সন্তানের ভোটাধিকার বন্ধ না করা যায় তাহলে এটা সম্ভব নয়। শুধু ভোটাধিকার নয় তৃতীয় সন্তানকে অন্য কোনো সরকারি সুবিধা দিলেও হবে না। তিনি মনে করে এ ধরনের ব্যবস্থা চালু করা গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই কম সংখ্যক সন্তান জন্ম দেবেন।

এর পাশাপাশি গো-নিধনের ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা চান রামদেব। তার মনে হয় একমাত্র এভাবেই গো-রক্ষক এবং গো-মাংস পাচারকারীদের মধ্যে থাকা সংঘাত থেকে মুক্ত হওয়া যায়। চাইলে কেউ অন্য কোনো মাংস খেতে পারে। অন্যদিকে মদ বন্ধ করার ব্যাপারে তিনি বলেন, ইসলাম প্রধান দেশে মদ বন্ধ করা গেলে আমাদের এখানে কেন সম্ভব হবে না?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT