দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দখলমুক্ত করার অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

দখলমুক্ত করার অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

ঢাকা, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর চারপাশে নদীর জায়গা দখলমুক্ত করার অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ উচ্ছেদ করতে আসা বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের ওপর হামলা করেছে দখলদাররা। আজ বৃহস্পতিবার সকালে বুড়িগঙ্গা নদীর উত্তরপাড় পোস্তগোলা ব্রিজের আগে শ্মশানঘাটের পাশের বালুমহাল উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিএ জানায়, দীর্ঘদিন ধরে নদীর জায়গা দখল করে বালুমহাল ও ভাঙ্গারির গুদামের ব্যবসা করে আসছিলো ইব্রাহিম আলম রিপন ও তার ভাই ইকবাল আহমেদ বাপ্পিরা।

সকাল ১০টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করলে রিপন ও বাপ্পির নেতৃত্বে সন্ত্রাসীরা বাধা দেয়। কিন্তু উচ্ছেদ অব্যাহত রাখলে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ উচ্ছেদকারীদের ওপর দখলদাররা হামলা চালায় বলে অভিযোগ সংস্থাটির।

হামলার পর রিপন ও বাপ্পি নৌকায় কোরে নদী পার হয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বিআইডব্লিউটিএ জানিয়েছে, কোন বাধাই উচ্ছেদকে ব্যহত করতে পারবেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT