দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দপ্তরি কাম নৈশ প্রহরীদের জাতীয়করণের দাবির আন্দোলনে সংহতি প্রকাশ  করলেন শাজাহান খান

দপ্তরি কাম নৈশ প্রহরীদের জাতীয়করণের দাবির আন্দোলনে সংহতি প্রকাশ  করলেন শাজাহান খান

ঢাকা, ০৮ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার মিরপুর চিড়িয়াখান রোডের পাশের ঈদগাহ মাঠে সারাদেশ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীরা উপস্থিত হন। সেখানে সমাবেশ থেকে তারা আগামী ১৭ মার্চ মুজিব বর্ষ শুরুর আগেই দপ্তরি কাম নৈশ প্রহরীদের জাতীয়করণ করার দাবি জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুরুর আগেই সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীদের জাতীয়করণের দাবি ওঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের দাবি তুলে ধরতে ঢাকাতে সমাবেশ করেছেন দপ্তরি কাম নৈশ প্রহরীরা।

সমাবেশে সংহতি প্রকাশ করেন শ্রমিক নেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ সদস্য শাজাহান খান। তিনি বলেন, আমি আপনাদের দাবির সঙ্গে একমত। আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দপ্তরি কাম নৈশ প্রহরী পদ সৃষ্টি করে আপনাদের কর্মের সুযোগ করে দিয়েছেন, তাই তিনি আপনাদের বিষয়টি বিবেচনা করবেন আশা করি। আর প্রধানমন্ত্রী যেহেতু এই পদ সৃষ্টি করেছেন তাই আপনারা কোনো রকম বিশৃঙ্খলা না করে নিয়মতান্ত্রিক পন্থায় দাবি তুলে ধরবেন।

প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম নৈশ প্রহরীদের সংগঠনের ব্যানারে এই সমাবেশ হয়।

সংগঠনের সভাপতি মো. মামুন সরদার বলেন, আমরা দপ্তরিরা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করি। স্কুলের যাবতীয় কাজ এই দপ্তরিরা করে থাকেন। তাই তাদের পরিবারের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী আমাদের বিষয়টি গুরুত্ব দেবেন এই দাবি করি।

সমাবেশে দেশের সব জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীরা উপস্থিত হন।

সমাবেশ শেষে তারা সেখান থেকে নিজ নিজ জেলায় কর্মরত স্কুলের উদ্দেশে রওয়ানা হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT