দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে যাবে বিএনপি দেশ বিদেশ

দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে যাবে বিএনপি দেশ বিদেশ

৬ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের অবস্থান কি হবে সে বিষয়ে বিভিন্নভাবে নেতা-কর্মীরা জানতে চাচ্ছেন।

ইতিপূর্বে আমরা দলীয় প্রতীকে নির্বাচন করার বিরোধিতা করেছিলাম। তখন বলেছিলাম দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করা বাংলাদেশের জন্য উপযোগী হবে না। এটা রাজনীতিতে বিভিন্ন সমস্যা তৈরি করবে। আমরা এখনো মনে করি, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে দলীয় প্রতীক ব্যবস্থা তুলে নেয়া উচিত।

প্রকৃতপক্ষে স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয়দেরকে দলীয় মার্কা ছাড়াই নির্বাচনের সুযোগ দেয়া উচিত। সে ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হচ্ছে, বিএনপির যে সমস্ত নেতা কর্মী বা যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন তারা যদি কেউ অংশ নিতে চান, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আমরা মার্কা বরাদ্ধ করবো না।

নয়ন বন্ডকে হত্যা আসল মদদদাতাদের আড়াল করতেই: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বরগুনায় রিফাত হত্যার পর প্রধান আসামী নয়ন বন্ডকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের আইন-আদালত ও রাষ্ট্রের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করা হয়েছে। আমরা মনে করি, নয়ন বন্ডকে হত্যা করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছেÑ আসল মদদদাতাদের আড়াল করা। তারা যেন আপনার আলোচনায় না আসতে পারে সেজন্য এটা করা হয়েছে। একাদশ নির্বাচনের কেন্দ্র ভিত্তিক ফলাফল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন জাতীয় সংসদের যে কেন্দ্র ভিত্তিক ফলাফল প্রকাশ করেছে, এই ফলাফলের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়ে এই নির্বাচন(একাদশ নির্বাচন) কতটা প্রহসন ছিলো। প্রায় ২১৩ কেন্দ্রে শতকরা ১০০ ভাগ ভোট পড়েছে, ১৫০০ উপরে ভোট কেন্দ্রে শতকরা ৯৫-৯৯ ভাগ ভোট পড়েছে। যেটা অসম্ভব ব্যাপার।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের কর্মসূচিতে বিএনপির নৈতিক সমর্থনের কথা জানিয়ে মির্জা আলমগীর বলেন, আগামী ৭ই জুলাই বাম গণতান্ত্রিক জোট হরতাল আহবান করেছেন। আমরা এই হরতালের প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছি। সারা দেশের মানুষ এই গ্যাসের মূল্য বৃদ্ধিতে এ্যাফেক্টেড হয়েছেন। সেই কারণে এই হরতালে আমরা নীতিগত সমর্থন জানাচ্ছি।

বিকাল ৪টা থেকে দুই ঘন্টা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT