দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

দাবি না মানলে রাজু ভাস্কর্যেই ঈদ করবেন পদবঞ্চিতরা

ঢাকা, ২৭ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দাবি আদায়ে প্রয়োজনে ঈদের সময় রাজু ভাস্কর্যে থাকবেন বলে জানিয়েছেন। আজ ২৭ মে সোমবার দুপুরে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের পদবঞ্চিতরা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

পদবঞ্চিতদের দাবি, পূর্ণাঙ্গ কমিটিতে অছাত্র, বিবাহিত, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামিসহ বিভিন্ন মামলার আসামি এবং বিএনপি-জামায়াত পরিবারের সন্তানদের স্থান দেয়া হয়েছে। এজন্য এ কমিটির পুনর্গঠন চান তারা। অন্যথায় লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।

গত ১৩ মে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার পর থেকে এই অংশটি আন্দোলন করছে। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়া হবে- এমন সংবাদ পেয়ে গতকাল রাত থেকে তারা রাজু ভাস্কর্যে অবস্থান নেন।

ছাত্রলীগের আগের কমিটির উপ-দফতর সম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন বলেন, ‘আমরা এখানে অবস্থান করব। এজন্য আমরা ঈদ ঢাকায় করার প্রস্তুতি নিয়েছি। যদি আমাদের এ সমস্যার সুষ্ঠু সমাধান না দেয়া হয় তাহলে আমরা রাজু ভাস্কর্যে অবস্থান করব। এমনকি ঈদের দিনও।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT