দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনে রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাক হোসেনের

দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনে রাজপথ না ছাড়ার নির্দেশ ইশরাক হোসেনের

ঢাকা, ২১ মে ২০২৫ইং দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে তার শপথ গ্রহণ ও তাকে দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনে রাজপথ না ছাড়ার নির্দেশ দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। আজ বুধবার (২১ মে) দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ নির্দেশ দেন বিএনপির তরুণ রাজনীতিক।

 

পোস্টে তিনি হালকা সবুজ ব্যাকগ্রাউন্ডে সবুজ কালিতে কেবল একটি লাইন লেখেন- ‘নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।’

 

ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ দেওয়ার কথা ছিল আজ বুধবার। কিন্তু ফের শুনানি অনুষ্ঠিত হওয়ায় রয়ি পিছিয়ে বৃহস্পতিবার (২২ মে) দিন ধার‌্য করেন আদালত। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।

 

রায়ের পরই ফেসবুকে ওই পোস্ট দেন ইশরাক হোসেন। তার অনুসারীর তখন কাকরাইল, মৎস্য ভবন, সচিবালয় এলাকায় অবস্থান করছেন। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়া দাবিতে গত সাত দিন ধরে আন্দোলন করছেন তারা। এতদিন নগর ভবন ঘিরে আন্দোলন হলেও আজ ওই তিন পয়েন্টে আন্দোলন বিস্তৃত হলো।

 

গত বুধবার (১৪ মে) ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মো. মামুনুর রশিদ। একই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। আবেদনকারীর আইনজীবী কাজী আকবর আলী।

 

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিতর্কিত নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। নির্বাচনী ফল বাতিলের জন্য মামলা করেন ইশরাক হোসেন।

 

গত ২৭ মার্চ ওই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT