দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দিল্লির উত্তর না এলে যথাসময়ে ঢাকার তাগিদপত্র পাঠানো হবে : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

দিল্লির উত্তর না এলে যথাসময়ে ঢাকার তাগিদপত্র পাঠানো হবে : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ঢাকা, ০৯ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সম্প্রতি দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির জবাবের অপেক্ষায় আছে ঢাকা। তবে জবাব না এলে যথাসময়ে তাগিদপত্র পাঠানো হবে।

 

এই মুখপাত্র বলেন, আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি চীনে দ্বিপাক্ষিক সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সফরকে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের বড় সুযোগ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, রোহিঙ্গা সংকট, কৃষিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

 

রোহিঙ্গা ইস্যুতে রফিকুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের মানবিক দিকটাও দেখতে হয়।

 

আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসাপ্রাপ্তির বিষিয়ে কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যন্ত ১১ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুজন চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন।

 

তিনি আরও বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের কাছে পাচার করা অর্থ ফেরাতে সহায়তা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT