দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দুই কোটি ৬৫ লাখ টাকা ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় হলো

দুই কোটি ৬৫ লাখ টাকা ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় হলো

টাঙ্গাইল, ২৮ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): নাড়ির টানে বাড়ি ফিরছেন কর্মজীবীরা। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ যানবাহন পারাপার হয়। যার বিপরীতে ২৪ ঘণ্টায় সেতুতে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার টোল আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

 

আজ শুক্রবার সকালে মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাস ও কালিহাতীর এলেঙ্গা এলাকায় দেখা যায়, স্বাভাবিক সময়ের চেয়ে বেশি যানবাহন চলাচল করছে। তবে কোথাও যানজট নেই।

 

জানা যায়, ঢাকা টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের অংশে যানবাহনের চাপ বাড়ছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি। মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকেলে বাড়ি ফিরছে মানুষ। এদিকে যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হয়েছে ৩৫ হাজারের বেশি যানবাহন। আর এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ টাকা। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই মোটরসাইকেলের জন্য ২টি করে বুথ রয়েছে। সেতুর ওপর দিয়ে সার্বক্ষণিক যানবাহন চলাচলের চেষ্টা করা হচ্ছে।

 

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সকাল থেকেই যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাত শতাধিক পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে। এ ছাড়া মহাসড়ককে ৪টি সেক্টরে ভাগ করে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি।

 

তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। রাজধানীর সঙ্গে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম এই মহাসড়কটি। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশ ৬৫ কিলোমিটার। ঈদের সময় ঘরমুখো মানুষের যানবাহনের ভিড়ে এই মহাসড়কে সৃষ্টি হয় যানজট। প্রতিবছর ঈদে এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ যাতায়াত করেন, যা অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বেশি হয়। এ সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের ২৪ জেলার যানবাহন চলাচল করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT