দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দুই দেশের অংশীদারি বঙ্গবন্ধু নির্ধারিত লক্ষ্যে নিতে চায় ভারত : বলেছেন, ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর

দুই দেশের অংশীদারি বঙ্গবন্ধু নির্ধারিত লক্ষ্যে নিতে চায় ভারত : বলেছেন, ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৭ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): নরেন্দ্র দামোদর মোদির দ্বিতীয় মেয়াদের সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অংশীদারিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের –নির্ধারিত লক্ষ্যে নিয়ে যেতে চায় তার দেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে গত ৪ জুন লেখা এক চিঠিতে এ কথা বলেন জয়শংকর।

চিঠিতে এস জয়শংকর লেখেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূচনালগ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ-ভারত অংশীদারির যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তা সেই পর্যায়ে নিয়ে যেতে আমি অঙ্গীকারবদ্ধ।’

নিকটতম এই দুই প্রতিবেশীর সম্পর্ক গভীর সম্পর্কে রূপ নিয়েছে উল্লেখ করে চিঠিতে জয়শঙ্কার বলেন, ‘এটা সম্ভব হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের কারণে।’

ছয় মাসের ব্যবধানে দুই দেশেই জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠিত হয়েছে। জয়শঙ্কার এ বিষয়টিও মহিমান্বিত করে তুলে ধরেন চিঠিতে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি জনগণের ব্যাপক সমর্থন নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হয়েছে। গত মাসে ভারতে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সও জনগণের ব্যাপক সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। এ দুই ঘটনা দুই দেশের সুদৃঢ় অংশীদারির প্রতি উভয় দেশের জনগণের ব্যাপক সমর্থনের বহিঃপ্রকাশ।’ভারতের পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদও ব্যক্ত করেন তিার চিঠিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT