দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দুদকের মামলায় সাময়িক বরখাস্তকৃত ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর : কারাগারে প্রেরন

দুদকের মামলায় সাময়িক বরখাস্তকৃত ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর : কারাগারে প্রেরন

ঢাকা, ০২ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাময়িক বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে বরখাস্ত হওয়া ডিআইজি মিজানকে ঢাকা মহানগর আদালতের দায়রা জজ আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ। পরে মিজানের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী এহসানুল হক সমাজী। অন্যদিকে জামিনের বিরোধিতা করেন দুদকের আইনজীবীরা।

সাড়ে ১১টার দিকে জামিনের পক্ষে-বিপক্ষে শুনানি হয়। প্রায় এক ঘণ্টার মতো শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে মিজানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মোশাররফ হোসেন কাজল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এহসানুল হক সমাজী।

এর আগে গতকাল সোমবার দুর্নীতির মামলাটিতে আগাম জামিন নিতে গেলে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদন নামঞ্জুর করে মিজানের গ্রেপ্তারের নির্দেশ দেন। এ সময় মিজানকে তাৎক্ষণিক হাইকোর্ট পুলিশের হাতে তুলে দেন আদালত। গ্রেপ্তারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়।

২৪ জুন ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে মিজানুরের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলায় মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে পুলিশের কোতোয়ালি থানার এসআই মো. মাহমুদুল হাসানকে আসামি করা হয়।

দুর্নীতি ছাড়াও জিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। ২০১৭ সালের মাঝামাঝি অস্ত্রের মুখে নারীকে বিয়ে করতে বাধ্য করার অভিযোগের পর এক সাংবাদিক, টেলিভিশনের উপস্থাপিকা ও তার স্বামীকে হত্যার হুমকি দেওয়া, দুর্নীতি, দুদকের তদন্ত নিজের পক্ষে নিতে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এসব অভিযোগে দৃশ্যত কোনো ব্যবস্থা নেয়া হচ্ছিল না। তবে জুন মাসে দুদক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার কথা প্রকাশ করে ফেঁসে যান তিনি। রাষ্ট্রপতির আদেশে চাকরি থেকে বরখাস্ত হন। বিচার হবে, ঘোষণা আসে প্রধানমন্ত্রীর তরফ থেকেও। খান দুর্নীতির মামলা। গতকাল জলাই মাসের প্রথম দিন আগাম জামিন নিতে গিয়ে ব্যর্থ হয়ে হন বন্দি। মঙ্গলবার জামিন শুনানির পর বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT