দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ০৮ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। গত বছরের মত এ বছরও শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে।

 

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

উপদেষ্টা জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষার্থে সরকারের পাশাপাশি পূজা আয়োজক কমিটিও প্রতিটি মন্ডপে দিনে তিনজন ও রাতে চারজন করে ২৪ ঘন্টা পর্যবেক্ষনের ব্যবস্থা রাখবে।প্রতিটি মন্ডপে আনসার সদস্যও সবসময় থাকবে যেন কোন ধরনের সমস্যা না হয়। আমরা একটি নতুন এপসও তৈরি করে দিয়েছি। ওটার মাধ্যমে কোন ধরনের ঘটনা ঘটে কিনা ওটাও যাচাই করা যাবে সাথে ফ্যাক্ট চেকও করা যাবে। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার প্রতিকারও যাতে সাথে সাথে নেয়া যায় সেটার ব্যবস্থাও এপসে রাখা আছে।’

 

উপদেষ্টা বলেন, পূজা উপলক্ষে অনেক সময় আশে পাশে মেলা হয়, এগুলো যেন কোন অবস্থায় না হয়। কোন মেলা হবে না, তবে ছোট ছোট অস্থায়ী দোকান বসে, সেগুলো পূজা কমিটির থেকে অনুমতি নিয়ে স্থাপন করতে পারবে।

 

মন্ডপের নিরাপত্তায় সব বাহিনীই থাকবে; স্বশস্ত্র বাহিনী, আনসার, বিজিবি, র্যাব ও পুলিশ নিয়োজিত থাকবে। সীমান্তবর্তী পূজা মন্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব বিজিবির উপর বর্তায়। ওখানে পুলিশও থাকবে কিন্তু বিজিবির ভূমিকাই বেশি থাকবে। আর আনসার সব জায়গায়ই থাকবে বলে উপদেষ্টা জানান।

 

উপদেষ্টা আরও জানান, সারা দেশে আনুমানিক ৩৩,০০০ এর মত মন্ডপে পূজা হতে পারে বলে প্রাথমিকভাবে তথ্য রয়েছে। তালিকার বাইরেও মন্ডপ করে, এটার লিস্ট আগে দিয়ে দিলে ওখানে আইনশৃঙ্খখলা বাহিনী নিয়োজিত রাখা সহজ হবে। বিসর্জন সন্ধা ৭টার মধ্যে করতে হবে এবং রাজধানী ঢাকায় সারি ঠিক করে দিতে হবে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, পূজার আয়োজকরা কোন উদ্বেগ প্রকাশ করেনি, গতবারেও শান্তিপূর্ণভাবে হয়েছে, এবারও হবে। এবার আনসার তিন লাখের মত নিয়োজিত থাকবে। কিছু মন্ডপে পুলিশও সবসময় থাকবে।

 

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT