দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দুর্নীতিমুক্ত ও দুঃশাসন মুক্ত কুরআনিক মানবিক বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

দুর্নীতিমুক্ত ও দুঃশাসন মুক্ত কুরআনিক মানবিক বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

বরগুনা, ১৭ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের কালিবাড়ি রোডের ৭ম শ্রেণির স্কুল পড়ুয়া ধর্ষিতা মেয়ের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ও সার্বিক খোঁজ-খবর নিতে আজ সোমবার তাদের বাড়িতে গিয়ে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের লড়াই এদেশের সকল জুলুমবাজ কায়েমী স্বার্থগোষ্ঠীর বিরুদ্ধে, যা কুরআনের নির্দেশ। আর এ নির্দেশ বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।

 

আমিরে জামায়াত আরও বলেন, আমরা চাই কুরআনের শাসন যারা চালু করবে আল্লাহ তায়ালা তাদের হাতে আগামীর বাংলাদেশের শাসনভার তুলে দিবেন। আমরা আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত ও দুঃশাসন মুক্ত কুরআনিক মানবিক বাংলাদেশ গড়তে চাই।

 

এদিন আমিরে জামায়াত ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সকাল ১০টায় বরগুনা সাকির্ট হাউজ মাঠে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি নির্যাতিত পরিবারটির বাড়ি যান এবং ধর্ষিতার মায়ের সাথে কথা বলেন। তিনি পরিবারটির সকল বিষয় অবগত হয়ে দুঃখ প্রকাশ করেন এবং তাদের সমবেদনা জানান। তিনি আল্লাহর ওপর ভরসা করে ধর্ষিতা পরিবারের বেঁচে থাকা অপর দুটি শিশু সন্তান প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের সকল আর্থিক দায়দায়িত্ব জামায়াত ইসলামী নিয়েছে বলে ঘোষণা করেন।

 

তিনি বরগুনাবাসীকে এই লক্ষ্যে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকার জোর আহবান জানান। বাংলাদেশের সকল নির্যাতিত, নিপীড়িত, দিশেহারা এবং বিপর্যস্ত পরিবারের পাশে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে বলে ঘোষণা দেন আমীরে জামায়াত।

 

এরপর তিনি সেখান থেকে বরগুনা টাউন হল ময়দানে বরগুনা জেলা জামায়াত আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, আমরা আজকে এসেছি একটি মাজলুম পরিবারের দুঃখকে ভাগ করে নিতে। ধর্ষিতা মেয়েটির বাবা অতি সাধারণ একজন অমুসলিম নাগরিক। তাঁর বৃদ্ধা মা, স্ত্রী ও ৩টি কন্যা সন্তান রয়েছে। পরিবারটি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা আল্লাহর উপর ভরসা করে এই অসহায় পরিবারটির দায়িত্ব নিলাম ও পাশে থাকার ঘোষণা করছি।

 

উল্লেখ্য, ধর্ষণের ঘটনার জের ধরে ১১ মার্চ রাতে মেয়ের বাবা মন্টু দাসকে হত্যা করা হয়েছে। জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুবিবুল্লাহ হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুনের সঞ্চাচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযযাম হোসাইন হেলাল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাযী, বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মাদ বাবর, জামায়াত নেতা ডা. সুলতান আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT