দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৪ সদস্য আশুলিয়াতে গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৪ সদস্য আশুলিয়াতে গ্রেফতার

আশুলিয়া-সাভার, ৩০ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ঢাকা জেলা  আশুলিয়া জামগড়া  যৌথবাহিনী  অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছেন।

 

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তেতে একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, ওয়াকি টকি সেটসহ জাল টাকা ও দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়। আশুলিয়ার জামগড়া মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- খুলনা জেলার রূপসা থানার বাগমারা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রবিউল মুন্সি (৩৩), টাংগাইল জেলার গোপালপুর থানাধীন মধ্যপাড়া এলাকার আব্দুল শেখের ছেলে নাসির শেখ (২১), বগুড়া জেলার ধনুট থানার ঘোষাই বাড় এলাকার শ্রী মানিকের ছেলে শ্রী শভু কুমার ও টাংগাইল জেলার ঘাটাইল থানার ওলিপুর এলাকার হোসেন শহীদের ছেলে মো. জনি।

 

যৌথ বাহিনী জানায়, গতকাল রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া মোড় এলাকায় এক দম্পতিকে কিছু কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রথমে উত্যক্ত করে এবং পরবর্তীতে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়।

 

পরে এলাকাবাসীর মাধ্যমে মব সন্ত্রাসের তথ্য পেয়ে জামগড়া আর্মি ক্যাম্প তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী টহল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

 

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত দম্পতিকে উদ্ধারের জন্য জামগড়া চৌরাস্তা এলাকার শরীফ চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, ৪টি সুইস নাইফ, ৭ টি মেসেটে, ওয়াকি টকি সেটসহ জাল টাকা ও দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়। এ সময় আরও একজনকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

 

যৌথ বাহিনী আরও জানায়, উক্ত দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে জানা যায় কিন্তু নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ এখনো ঘটনা বিস্তারিত তদন্ত করছে।

 

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সকালে যৌথ বাহিনী ৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT