দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দেশের তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা অবিশ্বাস্য : রুহুল কবির রিজভী

দেশের তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা অবিশ্বাস্য : রুহুল কবির রিজভী

ঢাকা, ০৫ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): একটি জাতির মেরুদণ্ড হলো তার শিক্ষা, আর ফ্লাইওভার, উড়াল সেতুর মতো লোক দেখানো উন্নয়ন দিয়ে জাতির ভিত্তি তৈরি হয় না এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা অবিশ্বাস্য। রেসিং কার তৈরি করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর শিক্ষার্থীদের এই অর্জন গোটা জাতির জন্য এক মহিমান্বিত গৌরব। সুযোগ পেলে বাংলাদেশের তরুণরাও অসাধ্য সাধন করতে পারে।

 

রবিবার গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে আইইউটি এর রেসিং কার নির্মাতা গবেষক দলকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে মেধাভিত্তিক বৃত্তি ও উৎসাহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

 

মেধা ও উদ্ভাবনী শক্তি নিয়ে শিক্ষার্থীদের এই কাজকে ‘চারটেখানি কথা নয়’ বলে অভিহিত করে রিজভী আহমেদ বলেন, বিশেষ করে, যখন তারা চীনের মতো প্রযুক্তিতে উন্নত একটি দেশে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে এটা শুনলেই আমাদের অত্যন্ত ভালো লাগে, আনন্দ লাগে যে আমরাও পারি। আমরা যদি একটু সুযোগ পাই, তাহলে আমাদের ছেলেরাও অসাধ্য সাধন করতে পারে।

 

তিনি আরো বলেন, শুধু আইইউটি নয়, ব্রাহ্মণবাড়িয়ার অষ্টম শ্রেণির রুমন ও মিথুন নামের দুই স্কুল ছাত্রের মঙ্গল গ্রহে প্লান্টেশন ও ভেজিটেশন নিয়ে গবেষণার কথা শুনেও আমরা হতবাক ও মুগ্ধ হই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই বিএনপি পরিবার ছুটে গিয়েছিল সেই ছাত্রদের উৎসাহ দিতে।

 

দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, বাংলাদেশে যেখানে শিক্ষার মান উন্নত নয় এবং অবকাঠামোগত দিক আশেপাশের দেশের তুলনায় দুর্বল, সেখানে রেসিং কার বা উচ্চ-প্রযুক্তির গবেষণা করা অত্যন্ত কঠিন। দেশে দীর্ঘদিন ধরে উপযুক্ত শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রায় ৪০ শতাংশ বিদ্যালয়ে কোনো ধরনের প্রযুক্তি-নির্ভর শিক্ষা কার্যক্রম নেই, যা গ্রামীণ অঞ্চলে আরও তীব্র।

 

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যদি শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হতো, সত্যিকার অর্থেই প্রযুক্তি-নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেত এবং শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হতো, তবে দেশ অনেক ‘জেমস মেডিসন’ বা ‘ফ্যারাডে’ এর মতো বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ পেত।

 

তিনি বলেন, একটি জাতির মেরুদণ্ড হলো তার শিক্ষা, আর ফ্লাইওভার, উড়াল সেতুর মতো লোক দেখানো উন্নয়ন দিয়ে জাতির ভিত্তি তৈরি হয় না।

 

বর্তমান শিক্ষা পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, গত ১৫-১৬ বছর ধরে জ্ঞানচর্চা ও বিজ্ঞানচর্চার কোনো সুযোগ না থাকায় আজ মাস্তান তৈরি হচ্ছে, গুন্ডা তৈরি হচ্ছে। আজ পত্রিকায় দেখলাম তেজগাঁও কলেজের ছাত্রলীগের এক নেতা দেশের প্রধান উপদেষ্টাকে হত্যার ষড়যন্ত্র করছে, সৌয়দপুর বসে। যদি সত্যিকারের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা থাকত, তাহলে এমন পরিস্থিতি হতো না।

 

রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত গভীর অন্তর্দৃষ্টি নিয়ে দেশের তরুণদের এই প্রতিভাগুলো অনুসন্ধান করছেন এবং তাদের উৎসাহ দিচ্ছেন। প্রথম পাতায় না আসা এই খবরগুলোও তাঁর (তারেক রহমান) দৃষ্টি এড়ায় না।

 

সবশেষে রিজভী আহমেদ আইইউটি-এর শিক্ষার্থীদের অভিনন্দন ও অগ্রিম শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT