দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দেশের তৈরি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এইমবুক ডট নেট’: সব ধরনের সহযোগিতার আশ্বাস তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের

দেশের তৈরি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এইমবুক ডট নেট’: সব ধরনের সহযোগিতার আশ্বাস তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের

টেকনোলজী ডেস্ক, ১১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): এইমবুক ডট নেট। বড় পরিসরে প্রথম বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম। সম্প্রতি গুগল প্লে-স্টোরে এসেছে যার আলফা ভার্সন। শুরু থেকেই এর ব্যবহারকারীরা পাচ্ছেন নতুন নতুন সব ফিচার। আর তথ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে যোগাযোগের সব চাহিদাই মেটাতে চান এর উদ্যোক্তারা। তবে, এ ধরনের বড় উদ্যোগকে এগিয়ে নিতে এখনও প্রস্তুত নয় বাংলাদেশ, প্রযুক্তিবিদরা এমনটা মনে করলেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

ভর দুপুরে বন্ধুদের এই আড্ডার প্রসঙ্গ, প্রযুক্তির নতুনত্ব। তাদের মনোযোগের কেন্দ্রে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তারা জানালেন, নতুন এই সোস্যাল মিডিয়ায় রয়েছে কিছু বাড়তি সুবিধা। তবে, ইউজার ইন্টারফেস নিয়ে আরও কাজ করতে হবে।

এই সোস্যাল মিডিয়া প্রতিষ্ঠার যাত্রা শুরু দেড় বছর আগে। আর গেল ১৮মে এটি প্রথমবারের মতো আসে গুগল প্লে-স্টোরে। যেখানে নেই ফ্রেন্ড রিকোয়েস্ট বাটন, আছে ফলোয়ার সিস্টেম। বাংলা ভাষার এই প্লাটফর্মটিতে যেমন যোগ হবে বেশ কয়েকটি ভাষা, তেমনি ব্যবসা-বাণিজ্যসহ নানা শ্রেণিপেশার মানুষের চাহিদা মেটাতে থাকবে ডিজিটাল মার্কেটিংসহ সব স্মার্ট আইডিয়া।

প্রযুক্তিবিদরা বলছেন, শুরুটা ঠিক পথেই রয়েছে। তবে, এ ধরনের বড় কাজ করার জন্য এখনও প্রস্তুত নয় বাংলাদেশ।

পরিসংখ্যান বলছে, বাংলাদেশে সোস্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি আর বছরে এ সংখ্যা বাড়ছে ১৮ শতাংশ হারে। এই সুযোগ কাজে লাগিয়ে চীন-জাপান-রাশিয়ার মতো একটি নিজস্ব সোস্যাল মিডিয়া প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

আগামী ৩ মাসের মধ্যে এইমবুকের বিটা ভার্সন রিলিজের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT