দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দেশে আরও আক্রান্ত ১৩৯, মোট আক্রান্ত ৬২১ জন : নতুন মৃত্যু ৪, মোট মৃত্যু ৩৪ জন

দেশে আরও আক্রান্ত ১৩৯, মোট আক্রান্ত ৬২১ জন : নতুন মৃত্যু ৪, মোট মৃত্যু ৩৪ জন

হেলথ ডেস্ক, ১২ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড আরও আরও ১৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিই দেশে একদিনে শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৬২১ জনে। এ ছাড়া এ সময়ে মৃত্যু হয়েছে এক শিশুসহ আরও চারজনের। সুস্থ হয়েছেন তিনজন। আজ রবিবার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এ তথ্য তুলে ধরেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তের ৫০ ভাগ রাজধানী ঢাকার বাসিন্দা। এছাড়া করোনায় এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে। তাদের নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসকসহ তিনজন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। তাদের নিয়ে মোট ৩৯ জন সুস্থ হলেন।

বর্তমানে সারাদেশে মোট ২০ হাজার ৫২৫জন কোয়ারেন্টাইনে আছেন জানিয়ে ফ্লোরা বলেন, তাদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯ হাজার ১১১ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এক হাজার ৪১৪ জন আছেন।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের রোগী বাংলাদেশে প্রথম শনাক্ত হয় মার্চের ৮ তারিখে। এরপর থেকে ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছিল। আর গত ৫ এপ্রিলের পর থেকে করোনায় আক্রান্ত অনেক বেশি শনাক্ত হতে থাকে।

গত ৬ এপ্রিল সোমবার ৩৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হন। তাদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৫ জন। ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়। এদিন কারো সুস্থ হওয়ার জানায়নি আইইডিসিআর।

৭ এপ্রিল আক্রান্ত ৪১ মৃত্যু ৫। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৮ জন আর নারী ১৩ জন। এদিনও কেউ সুস্থ হননি।

৮ এপ্রিল বুধবার দেশে করোনা আক্রান্ত ৫৪ ও মৃত্যু তিন জনের। এরপর ৯ এপ্রিল বৃহস্পতিবার একদিনে ১১২ জনের করোনা শনাক্ত হয়। তবে গত চারদিনের তুলনায় এদিন মৃত্যু ছিল সবচেয়ে কম ১ জন। তবে এই দুইদিন কারো সুস্থ হওয়ার তথ্য নেই। ১০ এপ্রিল আগের দিনের তুলনায় আক্রান্ত কমলেও মৃত্যু বাড়ে। এদিন ছয় জন মারা যাওয়ার তথ্য জানানো হয়। আর নতুন আক্রান্ত হন ৯৪ জন। সুস্থ হননি কেউ। ১১ এপ্রিল শনিবার ৫৮ জনের করোনা শনাক্ত ও তিনজনের মৃত্যুর কথা জানায় আইইডিসিআর। আজ ১৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৬২১ জনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT