দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দেশে করোনায় নতুন মৃত্যু ৫, মোট মৃত্যু ১৭৫ জন : নতুন আক্রান্ত ৫৫, সর্বমোট আক্রান্ত ৮ হাজার ৭৯০ জন

দেশে করোনায় নতুন মৃত্যু ৫, মোট মৃত্যু ১৭৫ জন : নতুন আক্রান্ত ৫৫, সর্বমোট আক্রান্ত ৮ হাজার ৭৯০ জন

হেলথ ডেস্ক, ০২ মে   ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৫ জনে। এই সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৮ হাজার ৭৯০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৭ জন। আজ শনিবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬১৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৫২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৫ জন। সুস্থ হয়েছেন ৩ জন। এছাড়া আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের তিনজন পুরুষ ও দুজন নারী। এরা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা বলে জানান তিনি।

বুলেটিন উপস্থাপনকালে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

২০১৯ সালের শেষ দিন চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি অনেকটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল।

শনিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৯ হাজার ৫৯২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৮৩০ জন। অপরদিকে ১০ লাখ ৮১ হাজার ৫৯৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ লাখ ৮১ হাজার ৬৩৯ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন এক লাখ ৬১ হাজার ৫৬৩ জন, স্পেনে এক লাখ ৪২ হাজার ৪৫০ জন, ইতালিতে ৭৮ হাজার ২৪৯ জন, ফ্রান্সে ৫০ হাজার ২১২ জন। ইরানে সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৩১৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT