দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দেশে করোনায় নতুন মৃত্যু ৭, মোট মৃত্যু ১২৭ : নতুন ৪১৪, মোট আক্রান্ত ৪ হাজার ১৮৬ জন

দেশে করোনায় নতুন মৃত্যু ৭, মোট মৃত্যু ১২৭ : নতুন ৪১৪, মোট আক্রান্ত ৪ হাজার ১৮৬ জন

হেলথ ডেস্ক, ২৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় কেড়ে নিয়েছে আরও ৭ জনের প্রাণ। এ নিয়ে সংক্রমণে মারা গেলেন মোট ১২০ জন। নতুন করে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪১৪ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো চার হাজার ১৮৬ জনে। আর নতুন ১৬ জনসহ এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন মোট ১০৮ জন। আজ বৃহস্পতিবার দুপুরে দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

পরে বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বিস্তারিত তথ্য তুলে ধরেন। স্বাস্থ্য অধিদপ্তরের ঊধর্বতন এই কর্মকর্তা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩৯২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪১৪জনের ফল পজিটিভ এসেছে। এখন পর্যন্ত মোট চার হাজার ১৮৬ জনকে শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৭ জন। এদের সবাই ঢাকার বাসিন্দা বলে জানান নাসিমা সুলতানা। এদের মধ্যে চারজন ষাটোর্ধ্ব, দুজনের বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৬ সুস্থ হওয়ায় মোট ১০৮ জন সুস্থ হয়েছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়।

এ কর্মকর্তা আরও জানান, নতুন আরও তিনটি জেলায় করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট ১৫৮জেলায় সংক্রমণ হলো। নতুন তিনটি জেলা খুলনা বিভাগের।

এ সময় রাজধানীতে সংক্রমণ বেশি বলেও জানান তিনি। রাজধানীর রাজারবাগ, মোহাম্মদপুর, মিরপুর, লালবাগ, যাত্রাবাড়ী এলাকায় সংক্রমণ বেশি।

বুলেটিন উপস্থাপনকালে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি অনেকটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। প্রাণঘাতী ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ২৬ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা এক লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ১৮ মার্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT