দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দেশে করোনা শনাক্তের ৬৯ শতাংশই ওমিক্রন : বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দেশে করোনা শনাক্তের ৬৯ শতাংশই ওমিক্রন : বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ঢাকা, ১৭ জানুয়ারী  ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট):  সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, মহামারি করোনাভাইরাসে দেশে যত শনাক্ত হচ্ছে এর ৬৯ শতাংশই নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। আক্রান্তদের বেশির ভাগ রাজধানী ঢাকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ঢাকায় কিছু জরিপ করেছি। সেই জরিপে দেখা গেছে, ঢাকাতে করোনা শনাক্তের ৬৯ শতাংশই ওমিক্রন ধরন। সেটা আগে ১৩ শতাংশে ছিল। ১০ দিনের জরিপে এই তথ্য পাওয়া গেছে। জরিপটি শুধু ঢাকায় করা হয়েছে।’

জাহিদ মালেক বলেন, ‘আমার মনে হয়, ঢাকার বাইরেও একই হার হবে। করোনা শনাক্তের হার ১৮ শতাংশ হওয়ার পেছনে কারণই হচ্ছে এটা। হাসপাতালে ১০ শতাংশ হারে রোগী ভর্তি বাড়ছে।’

মন্ত্রী বলেন,‘ওমিক্রন দিনে দিনে ধাপে ধাপে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিষয়টি নিয়ে আমরা চিন্তিত ও আতঙ্কিত। আমরা চাই না এভাবে করোনা আবার বাড়ুক। গত ১৫ দিনের করোনা শনাক্তের হার ১৮ শতাংশে উঠে আসছে। গতবার ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত ২৯-৩০ শতাংশে উঠতে সময় লেগেছে এক মাস। এভার করোনা যেভাবে বাড়ছে তাতে ৩০ শতাংশ হতে বেশি দিন লাগবে না।’

ইতিমধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন ২০০ জনের ওপরে যাচ্ছে। এই হারে যদি করোনা সংক্রমণ বাড়ে, তাহলে এক দেড় মাসের মধ্যে হাসাপাতালে আর কোনো জায়গা থাকবে না। তখন চিকিৎসা দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT