দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দেশে দারিদ্র্যের হার আমেরিকা থেকে ১% হলেও কম থাকবে : বলেছেন, প্রধানমন্ত্রী

দেশে দারিদ্র্যের হার আমেরিকা থেকে ১% হলেও কম থাকবে : বলেছেন, প্রধানমন্ত্রী

ঢাকা, ২৩ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রবিবার রাজধানীতে সিভিল সার্ভিস প্রশাসনিক একাডেমিতে বিসিএসে নিয়োগ পেয়ে মাঠ পর্যায়ে কাজ করতে যাওয়া প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন শেখ হাসিনা। এ সময় তিনি তার সরকারের উন্নয়নের চিন্তা তুলে ধরে প্রশিক্ষণার্থীদের দেশ ও জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে দারিদ্র্যের হার যুক্তরাষ্ট্রের চেয়ে এক শতাংশ হলেও কম থাকবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সবাইকে একনিষ্ঠ হয়ে কাজ করারও আহ্বান জানিয়েছেন। তিনি।

এ সময় ২৩ জুন পলাশীর আম্রকাননে ব্রিটিশদের সঙ্গে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন, একই তারিখে আওয়ামী লীগের জন্ম, দলটির নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, আওয়ামী লীগ সরকারের শাসনে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘পলাশীর আম্রকাননে যে স্বাধীনতার সূর্য অস্ত দিয়েছিল, সেই সূর্য আবার উদিত হয় মেহেরপুরের আম্রকাননে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাই হয়েছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য। আর যে কারণে আপনারা দেখবেন, আওয়ামী লীগ যখন সরকারে আসে, তখনই কিন্তু দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়।’

বাংলাদেশের প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দারিদ্র্যের হার ২১.৮ ভাগে নামিয়ে নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য হচ্ছে দারিদ্র্যের হার কমিয়ে আনব। আমেরিকায় দারিদ্র্যের হার ১৭ কি ১৮ ভাগ। যে করেই হোক, তার চেয়ে এক পার্সেন্ট কমালেও আমাদের কমাতে হবে।’ ‘আজকে আমরা ৮.১৩ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। মাথাপিছু আয় এক হাজার ৯০৯ ডলারে উন্নীত করতে পেরেছি। কিন্তু আমাদেরকে এটা বাড়াতে হবে।’

হত দারিদ্র্যের হার ১১ শতাংশ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের জন্য সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি রয়েছে সরকারের। ‘তাদের জন্য কিন্তু আমরা বিশাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি পালন করে যাচ্ছি, যাতে কেউ না খেয়ে থাকবে না। কিন্তু তার সাথে সাথে এটা মনে রাখতে হবে যে, আমরা এত বেশি দেব না যাতে সবাই কর্মবিমুখ হয়ে যায়।’

‘আমাদের অনেকে অনেক বক্তৃতা দেন, আরো বেশি ভাতা দিতে হবে। আমি বলি, তাহলে তো কেউ কাজই করবে না। আমরা পারলে একবেলা যদি পেট ভরে খেতে পারি, দ্বিতীয় বেলা কী খাব, সে চিন্তা আর করি না। এজন্য এমনভাবে দিতে হবে যাতে একেবারে না খেয়ে না থাকে, আর যেন কর্মবিমুখ না হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT