দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দেশে প্রথমবারের মতো সফল লিভার প্রতিস্থাপন হলো বিএসএমএমইউতে

দেশে প্রথমবারের মতো সফল লিভার প্রতিস্থাপন হলো বিএসএমএমইউতে

হেলথ ডেস্ক, ২৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট):  প্রথমবারের মতো লিভার প্রতিস্থাপনে (ট্রান্সপ্ল্যান্ট) সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। সোমবার ২০ বছর বয়সী যুবকের দেহে হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগে এ সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। আজ বিএসএমএমইউয়ের মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, গতকাল সোমবার ওই যুবকের লিভার প্রতিস্থতাপনের ঘোষণা দেয়া হয়। এরপর আজ সকালে তা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ডাক্তার শাহানা আক্তার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মো. জুলফিকার রহমান খানসহ ওই বিভাগের চিকিৎসক দলিল এনেসথেসিয়া, ক্যান আলসো জিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আক্তারুজ্জামানসহ অন্যান্য চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন।

লিভার প্রতিস্থাপনে সহযোগিতা করেছেন ভারতের খ্যাতনামা লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ড. বালাচান্দ্র মেননসহ তার চিকিৎসক দল। আজ ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অস্ত্রোপচার করা হয়। রোগীকে প্রথমে অ্যানেসথেসিওলজিস্ট দিয়ে অজ্ঞান করা হয়। প্রস্তুতি থেকে শুরু করে মোট ১৮ ঘণ্টা সময় লাগে। মোট ৬০ জনের টিম ঐতিহাসিক অস্ত্রোপচারে অংশ নেন।

রোগীকে মোট ২০ ব্যাগ রক্ত দেয়া হয়। এ রক্ত দেন ডাক্তাররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অস্ত্রোপচার সম্পর্কে সার্বক্ষণিক খোঁজ-খবর নেন বলে জানান বিএসএমএমইউ ভিসি। তিনি আরও বলেন, রোগীর জ্ঞান ফিরেছে। চোখ মেলে তাকিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT