দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দেশে মুক্তি পাচ্ছে ‘কিশোর গ্যাং’: আর কলকাতায় ‘ফেলুবক্সী’

দেশে মুক্তি পাচ্ছে ‘কিশোর গ্যাং’: আর কলকাতায় ‘ফেলুবক্সী’

বিনোদন ডেস্ক, ৩১ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): দুই বাংলায় আজ দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। একটি পরিচালক আব্দুল মান্নানের ‘কিশোর গ্যাং’ অন্যটি দেবরাজ সিনহার ‘ফেলুবক্সী’। এই সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে চিত্রনায়িকা পরী মণির। অন্যদিকে ‘কিশোর গ্যাং’ সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক নতুন শিল্পী। দুটি সিনেমা নিয়েই রয়েছে প্রত্যাশা।

 

ফেলুবক্সী

 

চিত্রনায়িকা পরী মণি। ১৭ জানুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। এর মাধ্যমে টলিউডে নতুন অধ্যায় শুরু করেছেন এই নায়িকা। সিনেমায় তার চরিত্রের নাম ‘লাবণ্য’। নিজের চরিত্র ও সিনেমাটি নিয়ে আশাবাদী এই নায়িকা।

 

তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে যুক্ত হওয়ার পর থেকেই আমি আশাবাদী ছিলাম। কারণ গল্পটি দুর্দান্ত, যা নিয়ে আমি আগেই কথা বলেছি। এবার পুরো সিনেমাটি মুক্তির পর দর্শক প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।’ তবে মন ভালো নেই এই নায়িকার। যেতে পারছেন না সিনেমাটির প্রিমিয়ারে। ভিসা জটিলতায় থাকতে হচ্ছে তাকে দেশেই।

 

এ নিয়ে কালবেলার সঙ্গে আলাপকালে পরী বলেন, ‘মনটা খুবই খারাপ। ভারতে আমার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’ আজ মুক্তি পেয়েছে। এটি মুক্তি উপলক্ষে সেখানে যাওয়ার জন্য আমি আবেদন করি। কিন্তু ১৪ জানুয়ারি আমার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। তবে আমি যাব ইনশাআল্লাহ। এ ছাড়া আমি দেশে থাকলেও আমার মন পড়ে আছে কলকাতায়। দেশে বসে খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে। আমার সিনেমাটির জন্য সবাই ভালোবাসা জানাবেন। আর হলে যেয়ে সিনেমাটি দেখবেন। কাজটির জন্য আমরা সবাই খুবই পরিশ্রম করেছি। আশা করছি আপনাদের ভালোবাসায় আমাদের এই পরিশ্রম সফল হবে।’ ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলার ধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।

 

কিশোর গ্যাং

 

পরিচালক আব্দুল মান্নানের সিনেমা ‘কিশোর গ্যাং’। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা এলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি। অবশেষে ১৭ জানুয়ারি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। এতে অভিনয় করেছে একদল নতুন মুখ। আর তারা হলেন নীলিমা ইসলাম মুন, আয়ান সজিব, ইশতিয়াক আহমেদ সাদ প্রমুখ।

 

‘কিশোর গ্যাং’ সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিবা সানু, দুলারি, রেবেকা রউফ, জ্যাকি আলমগীর প্রমুখ। সিনেমার নৃত্য পরিচালনা করেছেন প্রিন্স খান। সিনেমাটি প্রথম সপ্তাহে হল পেয়েছে ১৭টি। এর মধ্যে রয়েছে লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ, ঢাকা), আজাদ সিনেমা (ঢাকা), সৈনিক ক্লাব সিনেমা (ঢাকা), বিজিবি সিনেমা (ঢাকা), নিউ গুলশান সিনেমা (জিঞ্জিরা), চাঁদমহল সিনেমা (কাঁচপুর), (সেনা অডিটোরিয়াম, সাভার), বর্ষা সিনেমা (জয়দেবপুর), নিউ মেট্রো সিনেমা (নারায়ণগঞ্জ), ছায়াবাণী সিনেমা (ময়মনসিংহ), নবীন সিনেমা (মানিকগঞ্জ), শাপলা সিনেমা (রংপুর), নন্দীতা সিনেমা (সিলেট), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), সংগীতা সিনেমা (খুলনা), মোহন সিনেমা (হবিগঞ্জ) ও বনলতা সিনেমা (ফরিদপুর)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT