দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দেশ ও দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ : ইলিয়াস কাঞ্চন

দেশ ও দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ : ইলিয়াস কাঞ্চন

ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামের নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে নিজের বক্তব্যে দলটির চেয়ারম্যান, অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, ‘জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)’- দেশ ও দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করবে। একইসঙ্গে নতুন এই রাজনৈতিক দলের জন্য সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি।

 

ইলিয়াস কাঞ্চন বলেন, “৩২ বছর ধরে আমি নিরাপদ সড়কের আন্দোলন করেছি। এই ৩২ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি তাদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। না পাওয়ার জন্য আমার নিরাপদ সড়ক আন্দোলন ৩২ বছরেও বাস্তবায়ন করতে পারিনি।”

 

তিনি আরও বলেন, “এই ৩২ বছরে আমি দেশে বিদেশে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেছি এতে আমি এটা বুঝতে পেরেছি যে সরকারের সহযোগিতা ছাড়া, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব হবে না।”

 

এসময় নিরাপদ সড়কের জন্য যে ৩২ বছর নিজের জীবন থেকে বের করেছেন এই সময়টা ব্যর্থ হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, “যেভাবে সততার সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করেছি ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য ও দেশের মানুষের জন্য সততার সঙ্গে কাজ করতে চাই। আমি আশা করব আপনারা আমাকে সহযোগিতা করবেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT