দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ধর্মের জন্য অভিনয় ছাড়লেন ‘দঙ্গল’কন্যা অভিনেত্রী জায়রা ওয়াসিম

ধর্মের জন্য অভিনয় ছাড়লেন ‘দঙ্গল’কন্যা অভিনেত্রী জায়রা ওয়াসিম

বিনোদন ডেস্ক, ০১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বলিউড সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। তারপর একের পর এক ছবির প্রস্তাবও আসতে থাকে তার কাছে। গত মার্চে তিনি শেষ করেছেন ‘দ্য স্কাই ইন পিঙ্ক’ ছবির শুটিং। সেরা অভিনেত্রী হিসেবে ভারতের ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’সহ কয়েকটি পুরস্কার লাভ করেছেন। তবে নতুন খবর হলো ১৮ বছরের জায়রা অভিনয়কে বিদায় জানালেন। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তার এমন সাহসী ঘোষণায় অবাক গোটা বলিউড। ধর্মভীরু জায়রা জানান, অভিনয় ক্যারিয়ার তার বিশ্বাস এবং ধর্মের মাঝখানে এসে দাঁড়িয়েছে। ইসলামে এই ধরনের অভিনয় হারাম।

অভিনয় ছাড়ার কারণ জানিয়ে গতকাল রবিবার জায়রা ওয়াসিম তার ভেরিফাইড ইন্সটাগ্রাম, ফেসবুক ও টুইটারে লিখেছেন, পাঁচ বছর আগে নেওয়া সিদ্ধান্ত আমার জীবনকে বদলে দিয়েছিলো। বলিউডে পা রাখার পর তুমুল জনপ্রিয়তা পাই। কিন্তু এই জগতটা আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতন ভাবে আমি আমার ঈমান (বিশ্বাস) থেকে বেরিয়ে এসেছি। কারণ, আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ঈমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল। জায়রা তার পোস্টে আরো বলেন, কোরআনের ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলী, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়। আমি মনে করি খ্যাতি, সম্পদ যে পর্যায়ে পৌঁছে যাক না কেন, তাতে যেন কখনও শান্তি এবং নিজের বিশ্বাস না হারিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT