দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নওগাঁর সাবেক এমপি মো. ওমর ফারুক ঢাকায় গ্রেপ্তার

নওগাঁর সাবেক এমপি মো. ওমর ফারুক ঢাকায় গ্রেপ্তার

ঢাকা, ০৯ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

 

মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার রাতে নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

 

এদিকে রাজধানীর বাড্ডা ও শ্যামলী এলাকা থেকে সাতটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য (৪০) ও ছাত্রলীগের কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজাকে (২৮) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

 

সিটিটিসি সূত্রে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্যকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, লাবণ্য ও তার স্বামী চাকরি দেওয়ার প্রলোভনে বিভিন্ন যুবকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ সংক্রান্ত দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর একটি জাতীয় দৈনিকে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

 

অন্যদিকে, একই দিন দুপুর ২টা ২৫ মিনিটে সিটি সাইবার ক্রাইম ইউনিটের একটি দল শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে আমির হামজাকে গ্রেপ্তার করে। জানা যায়, ছাত্রলীগ নেতা আমির হামজা গত ২৪ সেপ্টেম্বর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে সংগঠনের বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন এবং তা ফেসবুক লাইভে প্রচার করেছিলেন। গ্রেপ্তারকৃত উভয় ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT