দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নওয়াজ কন্যা মরিয়ম বাবাকে দেখতে গিয়ে গ্রেপ্তার হলেন

নওয়াজ কন্যা মরিয়ম বাবাকে দেখতে গিয়ে গ্রেপ্তার হলেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৮ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ(পিএমএল-এন)এর সহ-সভাপতি মরিয়ম নওয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। জেলে বন্দি বাবার সঙ্গে দেখা করার সময় তিনি আটক হন।

ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো(এনএবি) এক সরকারি বিজ্ঞপ্তিতে জানায়, মরিয়ন নওয়াজ ও তার চাচাতো ভাই ইউসুফ আব্বাসকে চৌধুরী সুগার মিলস মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে আটক করে। মরিয়ম নওয়াজকে এনএবি এর হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে।

এনএবি চেয়ারম্যানের নির্দেশে চিকিৎসকদের একটি দল মরিয়ম নওয়াজ ও ইউসুফ আব্বাসের শারীরিক সু্স্থতা পরীক্ষা করবে। রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার দুজনকেই আদালতে হাজির করা হবে জানায় এনএবি।

পিএমএল-এন একটি তথ্যসূত্র নিশ্চিত করেছে, বৃহস্পতিবার বেলা তিনটায় চৌধুরী সুগার মিলস মামলায় মরিয়ম নওয়াজকে এনএবি তলব করেছিল। কিন্তু সেখানে তিনি উপস্থিত হননি। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ একটি বিবৃতিতে নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন,‘বাবা নওয়াজ শরীফের সামনে তার মেয়েকে আটকের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, দু:খজনক এবং লজ্জাজনক।’ ক্ষমতাসীন সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আটক করেছে বলে মন্তব্য করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT