দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নতুন নায়িকা নিঝুম রুবিনা শাকিবের নায়িকা হচ্ছেন

নতুন নায়িকা নিঝুম রুবিনা শাকিবের নায়িকা হচ্ছেন

বিনোদন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৩০০ ফিট সংলগ্ন মেহেদী ফুট কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে একসঙ্গে পারফর্ম করেন সুপারস্টার শাকিব খান এবং নতুন নায়িকা নিঝুম রুবিনা। তাই নিয়ে গত কয়েকদিন ধরে চলছে নানা সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় রুবিনাকে তৃতীয় শ্রেণির নায়িকা বলে কটাক্ষ করেছেন অনেকে। তার সঙ্গে পারফর্ম করার জন্য শাকিবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মনে করছেন কেউ কেউ।

অবশেষে সেসব সমালোচনার জবাব দিলেন নায়িকা নিঝুম রুবিনা। তার দাবি, তৃতীয় শ্রেণির নায়িকা বলে আমাকে যেমন ছোট করা হয়েছে, তেমনি শাকিব ভাইয়ের ভাবমূর্তি নষ্ট হওয়ার কথা তুলে তাকেও ছোট করা হয়েছে। অনেক নায়িকার তো অভিষেকই হয় সুপারস্টার নায়কদের বিপরীতে। তখন তো সেই নায়িকাকে নিয়ে কোনো সমালোচনা হয় না। কাজের ক্ষেত্রে দুইজনকেই যে সম পর্যায়ের হতে হবে, এমন তো কোনো নিয়ম নেই।’

রুবিনা আরও দাবি করেন, ‘খুব শিগগিরই এই সমালোচনা বন্ধ হয়ে যাবে। আমি শিগগিরই শাকিব খানের নায়িকা হিসেবে চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। ১৪ ফেব্রুয়ারির অনু্ষ্ঠানে আমাদের একসঙ্গে পারফর্ম তারই ট্রায়াল ছিল। আমাদের জুটি হওয়া নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে। শাকিব ভাই রাজি হয়েছেন। এ বিষয়ে আপাতত এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। সময় হলেই সব জানতে পারবেন।’

১৪ ফেব্রুয়ারির ওই অনুষ্ঠানের কথা উল্লেখ করে রুবিনা বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে তিনটি গানের স্টেজ পারফরমেন্স দারুণ হয়েছে। তাই হয়তো কেউ কেউ ঈর্ষাকাতর হয়ে সমালোচনায় মেতে উঠেছেন। তবে কে কী বলল বা করল সেসব নিয়ে মাথা ঘামাই না। কারণ আমি সবসময় মূল নায়িকা চরিত্রেই অভিনয় করেছি। এছাড়া যেসব বিজ্ঞাপনের মডেল হয়েছি, সেসবও দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পণ্য। তাই সমালোচনা নিয়ে ভাবছি না।’

নিঝুম রুবিনার কেরিয়ারের শুরুটা হয়েছিল টিভি বিজ্ঞাপনের মাধ্যমে। ২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। মিনহাজুল ইসলাম পরিচালিত ‘মেঘকন্যা’ ছবিতে নিঝুমের অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসা কুড়ায়। এই নায়িকার সবশেষ ‍মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভালোবাসা ডটকম’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT