দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
‘নতুন মোটরযান সংশোধন আইন’ নিয়ে যে প্রচার চলছে, তা গুজব : তথ্য বিবরণীতে বলেছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

‘নতুন মোটরযান সংশোধন আইন’ নিয়ে যে প্রচার চলছে, তা গুজব : তথ্য বিবরণীতে বলেছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নতুন মোটরযান সংশোধন আইন’ নিয়ে যে প্রচার চলছে তাকে গুজব বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এক তথ্য বিবরণীতে বলা হয়েছে এই নামে কোনো আইন নেই এবং এর আওতায় যে জরিমানার প্রচার চলছে ফেসবুকে, তার সত্যতা নেই। আজ রবিবার এই তথ্য বিবরণী দেওয়া হয়। এতে বলা হয়, “প্রকৃতপক্ষে সড়ক পরিবহন সেক্টরে ‘নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯’ নামে কোন আইন বাংলাদেশে নেই।”

‘২০১৮ সালে জাতীয় সংসদে পাশ হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অংশীজনদের সাথে আলোচনা করে বিধিমালা প্রণয়নের কাজ চলছে।’এ অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জনগণের প্রতি আহ্বানও জানানো হয় তথ্য বিবরণীতে।

গত কয়েকদিন ধরে ফেসবুকে একটি চার্ট ঘুরে বেড়াচ্ছে। এতে সিটবেল্ট ছাড়া গাড়ি, হেলমেট ছাড়া মোটর সাইকেল চালালে, যানবাহন চালানোর লাইসেন্স না থাকলে, বিপজ্জনক বা মদ্যপ অবস্থায় অথবা ‘দ্রুত গতিতে’ গাড়ি চালালে বর্ধিত সাজার পরিমাণ কত, সেটির উল্লেখ আছে। জানানো হচ্ছে ‘আগের জরিমানার হারও।’ চার্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় চালকদের মধ্যে নানা প্রতিক্রিয়াও তৈরি হয়েছে।

বিষয়টি নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে কথা বলেছেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরও। তিনি বলেন, ‘এগুলো অহেতুক, নামটা যেমন ভুল, তেমনি এসব জরিমানার হারও মনগড়া। স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি সৃষ্টির জন্য মালিক-শ্রমিককে উস্কে দেওয়ার জন্য চক্রান্ত ও পাঁয়তারা করেছে।’

সম্প্রতি পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে ব্যাপকভাবে গুজব ছড়িয়ে পড়ে সারাদেশে। ফেসবুককে কেন্দ্র করে ছড়িয়ে দেওয়া ওই গুজবে বিশ্বাস করে গণপিটুনিতে বেশ কয়েকজনকে হত্যার ঘটনাও ঘটে। সে সময় সারাদেশে বিদ্যুৎ বন্ধ করে ঘর থেকে শিশুদেরকে ধরে নিয়ে যাওয়ার মতো অদ্ভুত কথাও ছড়িয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT