দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নবাগতা নায়িকা রিয়েলির ‘মেকআপ’সিনেমাটি আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে

নবাগতা নায়িকা রিয়েলির ‘মেকআপ’সিনেমাটি আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে

বিনোদন ডেস্ক,০৯ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আগামী ১০ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলি। এ ছাড়াও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান। সিনেমাতে পরোক্ষভাবে ঢালিউডের এক তারকার অপ্রকাশ্য জীবনের কদর্য দিক যেমনি তুলে ধরা হয়েছে, তেমনি উঠে এসেছে তারকাখ্যাতি পেতে একজন নায়িকার সংগ্রামী জীবনের গল্প। আর ভুলে যাওয়া অতীত।

 

ইতিমধ্যে সিনেমার একটি গান প্রকাশ্যে এসেছে। গানটি রামুজি ফিল্ম সিটির ‘বাহুবলী’ সিনেমার সেটে চিত্রায়িত। যে কারণে ‘মেকআপ’ সিনেমাটি ঘিরে প্রদর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা রয়েছে। টিজার প্রকাশ্যে আসতেই পর্দায় নবাগত রিয়েলির অনন্য রূপছটায় পরিণত ছাপ সকলের কাছে প্রশংসা কুঁড়িয়েছে।

 

নিজের প্রথম সিনেমা প্রসঙ্গে রিয়েলি বলেন, এটা একটা পিউর রোমান্টিক গল্পে নির্মিত। একটা সাধারণ মেয়ে কীভাবে সুপারস্টার হয়ে যায় এবং মাঝপথের বিভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। তার স্টারডম ধরে রাখার জন্য সে যে পরিশ্রম করে এগুলো মনে হয় আমি এখান থেকেই শিখেছি। আর আমার দুই কো-আর্টিস্ট তারিক আনাম এবং জিয়াউল রোশান চমৎকার অভিনয় করেছেন।

 

তিনি আরও বলেন, এই সিনেমাটি আমার প্রথম সিনেমা। পরিচালক চেয়েছিলেন এই সিনেমার জন্য একটা নতুন মুখ। সেখান থেকেই তিনি আমাকে বাছাই করেন। গল্পটা শোনার পর আমারও খুব ভালো লাগে। আমিও চাচ্ছিলাম আমার শুরুটা এমন একটা ভালো গল্প দিয়ে হোক।

 

পরিচালক অনন্য মামুন বলেন, সিনেমাটি প্রথমে মুক্তি পেতে সমস্যা হয়েছিল ৫ আগস্টের আগে যারা সেন্সর বোর্ডে ছিলেন তাদের একজনের ব্যক্তিগত কারণে। পরেরবার সিনেমাটি নিয়ে কিছু সমস্যার কথা বলা হয়েছিল। আমরা সেইমতো চেষ্টা করেছি। অবশেষে এটি মুক্তির অনুমতি পায়।

 

এদিকে সিনেমার গল্পে হালের এক তারকা অভিনেতার জীবনের বাস্তবতা ফুটে উঠেছে। কানাঘুষা চলছে সিনেমাতে শাকিবের জীবনটাই কৌশলে অনন্য মামুন তুলে ধরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT