দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নবীজি মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন : মুফতি আমির হামজা

নবীজি মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন : মুফতি আমির হামজা

কুষ্টিয়া, ০৮ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জনপ্রিয় বক্তা ও জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, আমরা যাকে নেতা হিসেবে মানি তিনি মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.)। ওনাকে আল্লাহ দুনিয়াতে যে নাম দিয়ে পাঠিয়েছিলেন তা হলো নবী।

 

নবী শব্দের শাব্দিক অর্থ সংবাদবাহক। আর সংবাদ যারা বহন করেন তাদের আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবীজি (সা.) সাংবাদিক ছিলেন।

 

বুধবার (০৮ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামী বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

এ সময় তিনি কোরআন শরিফের উদ্ধৃতি দিয়ে আমির হামজা উল্লেখ করেন, আল্লাহ বলেন, হে নবী ওই মহান সংবাদের কথা মানুষকে জানান, মানুষের প্রতি যে বার্তা বহনে আপনি কষ্ট পান। এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে চাপ মোকাবিলা করে যে কষ্ট পান এর প্রতিদান আমি নিজে দেব। দুনিয়া ও আখিরাত মিলিয়ে নিরবচ্ছিন্নভাবে দেব।

 

এ সময় তিনি বলেন, এটা শুধু নবীর জন্য। আল্লাহ শুধু বিশ্ব নবীকে নির্দেশনা করেছেন। তাফসিরে আমরা পড়েছি, শুধু নবী না কিয়ামত পর্যন্ত যারা এ দায়িত্ব সততার সঙ্গে পালন করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবেন।

 

তিনি আরও বলেন, সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করতে যেহেতু আল্লাহ পাক ওনাকে দুনিয়ায় নবী করে পাঠিয়েছেন, সাংবাদিক করে পাঠিয়েছিলেন। তাই এ পেশার সঙ্গে যারা আপনারা রয়েছেন আল্লাহ অবশ্যই আপনাদের নিরবচ্ছিন্নভাবে পুরস্কারের ব্যবস্থা করবেন।

 

কুষ্টিয়ার স্থানীয় গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন, টিম সদস্য, কুষ্টিয়া ও যশোর অঞ্চল। এ সময় কুষ্টিয়া জেলার চারটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা জামায়াতের নেতারা আগামী নির্বাচন ও নির্বাচন পরবর্তী করণীয় সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন। এ সময় কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা তাদের নিজ আসনে উদ্দেশ্য ও কর্তব্য নিয়ে নিজেদের মতামত সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। মতবিনিময়ে সভায় কুষ্টিয়া জেলা শাখা জামায়াতে ইসলামীর নেতাদের পাশাপাশি কুষ্টিয়ার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের রিপন বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT