দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নবীণ অভিনেত্রী ও মডেল তাসনিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নবীণ অভিনেত্রী ও মডেল তাসনিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বিনোদন ডেস্ক, ০৬ এপ্রিল ২০২৩ইং ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট): সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ও নানা ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করার অভিযোগে নবীণ অভিনেত্রী ও মডেল তাসনিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক জসিম উদ্দিন আহমেদ।

 

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫ ও ২৯ ধারায় প্রযোজক জসিম মামলা করেন। এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটি বা ডিআরইউতে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনও করেন তিনি। সংবাদ সম্মেলনে মডেল তাসনিয়ার বিরুদ্ধে মামলা হওয়ার কথা জানান সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল ও সাইদুল আজম।

 

সেখানে আল মামুন রাসেল বলেন, ‘জসীম উদ্দিনের মুখে তাসনিয়া প্রসঙ্গে আমরা শুনেছি। তাসনিয়ার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আর এই সম্পর্ক অব্যবহার করেছে তাসনিয়া। তার নামে মিথ্যা মামলাও করেছে সে। এছাড়া কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় এই পরিচালক ও প্রযোজকের নামে নানা মিথ্যা জিনিস প্রকাশ করছে যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯ ধারায় অপরাধ।’

 

অ্যাডভোকেট সাইদুল আজম বলেন, ‘এই মডেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ উঠেছে। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি ও ধনী ব্যক্তিদের টার্গেট করে সে ব্লাকমেইলের চেষ্টা করে। সামাজিক অবস্থানের কথা চিন্তা করে সাধারণত এই ধরণের প্রতারণায় শিকার হওয়া ভিক্টিম মুখ খোলেন না।’ পরিচালক-প্রযোজক জসিম উদ্দিনকে বিষয়টি নিয়ে চুপ না থেকে প্রতিবাদ করার জন্য সাদুবাদ জানান এই আইনজীবী।

 

সাইদুল আজম আরও বলেন, ‘মডেল তাসনিয়া একটা পর একটা সিরিজ অব ওফেন্স করেই যাচ্ছে। যা তার ফেসবুক পাতা দেখলে বোঝা যায়। তার চরিত্র ও লাইফ স্টাইল সম্পর্কেও ধারণা পাওয়া যাবে তার ফেসবুক পাতায়। তার মতো মেয়েরা যখন কোনো প্রভিডেন্ট মানুষের বিরুদ্ধে লাগে তখন বোঝা যায় তার কোনো উদেশ্য আছে। আমরা সাইবার ক্রাইম ট্রাইবুনালে মামলা করে আইনের আওতায় আনার চেষ্টা করব।’

 

এদিকে তাসনিয়ার ঘটনা প্রকাশ্যে আনার পর নিজের সোশ্যাল মিডিয়ায় জসিম উদ্দিন বেশকিছু ভিডিও ও ছবি প্রকাশ করেছেন। যেখানে একটি বাসায় ছুরি হাতে নিজের গলায় ধরতে দেখা যায় জসিম উদ্দিনকে এবং অন্য একটি ভিডিওতে একটি প্রাইভেটকারের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। যেখানে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন জসিম উদ্দিন।

 

এ ভিডিও প্রসঙ্গে জসিম বলেন, ‘সে আমার সাথে যখনই মিট করেছে গোপনে এমন ভিডিও রেকর্ড করেছে। সে আমার বাসায় এসে ভাংচুরের চেষ্টা করলে আমি ইমোশনালি বোঝানোর জন্য আমার নিজের গলায় ছুরি রাখি। সে সময় মেয়েটিকে আমার মাতাল মনে হচ্ছিল। সে যখন আমার বাসায় অনেক ভাংচুর করছিল আশেপাশের লোকজন চলে আসবে এ জন্য আমি তাকে বোঝানোর জন্য কিচেন থেকে ছুরি আনি।’

 

ওইদিনের কোনো তথ্যপ্রমাণ আছে কি না প্রশ্নে জসিম উদ্দিন বলেন, ‘আমার বাসায় ঘটনাটি ঘটে ২০২০ সালের ১৩ তারিখে। কিন্তু আমি তার তিন দিন আগে অর্থাৎ ১০ তারিখেও তার মাথায় হাতে ব্যান্ডেজ দেখেছি। এছাড়া এই ঘটনার পর ১৪ ও ১৫ আগস্ট তার ফেসবুক প্রকাশিত ছবিতে বেশ ফুরফুরে মেজাজে কোনো হোটেলে ঘুরছে এমন ছবি দেখেছি। তার বহু রূপ, এতে আমিই এলোমেলো হয়ে গেছি।’

 

এর আগে সম্প্রতি তাসনিয়া রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি বিত্তশালী পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তাদের ফাঁসিয়ে মামলা এবং ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে বিলাসবহুল জীবনযাপন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক এসব কথা প্রকাশ করেছিলেন গণমাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT