ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): প্রতিবেশী দেশ ভারতের নাগরিকত্ব পেলে অর্ধেক বাংলাদেশি ভারতে চলে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি।
মঙ্গলবার দেশটির হায়দারাবাদ প্রদেশে সন্ত রবিবাদস জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিষান রেড্ডি। অনুষ্ঠানে এক বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ভারত যদি বলে তাদের (বাংলাদেশি) নাগরিকত্ব দিবে, তাহলে বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক হয়ে যাবে। নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হলে অর্ধেক বাংলাদেশে চলে আসবে।’
গত বছর ডিসেম্বরে ভারতের পার্লামেন্টে সংশোধিত নাগরিক আইন পাস হয়। আইনে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তবে এক্ষেত্রে মুসলমানরা নাগরিকত্ব সুবিধা থেকে বঞ্চিত হবেন।
সংশোধিত আইন সংবিধানের মৌলিক চেতনার বিরোধী বলে দাবি বিরোধী দলের। রাজধানী দিল্লির শাহিনবাগের পাশাপাশি সংশোধিত আইন বাতিলের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছে।
Leave a Reply