দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩জনের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩জনের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ), ১১ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি পশ্চিমপাড়ার একটি ডোবার পাশ থেকে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহতরা হলেন- মিজমিজি এলাকার মৃত আব্দুস ছামাদের মেয়ে লামিয়া আক্তার (২২), তার বড় বোন স্বপ্না আক্তার (৩৫) ও লামিয়ার চার বছর বয়সি ছেলে আব্দুল্লাহ। এ ঘটনায় লামিয়ার স্বামী মো. ইয়াসিনকে আটক করেছে পুলিশ। খবরের সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।

 

তিনি বলেন, ‘স্থানীয়রা ডোবার পাশে একটি খণ্ডিত হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি বস্তা উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায়, সেখানে খণ্ডিত তিনটি মরদেহ রয়েছে। এর মধ্যে দুজন নারী এবং একজন শিশু।’

 

ওসি আরও জানান, ‘মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আটক ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

 

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাস্তার পাশের একটি পরিত্যক্ত স্থানে গন্ধ পেয়ে ইট সরিয়ে কয়েকটি বস্তা দেখতে পান তারা। পরে বস্তা খুলে খণ্ডিত মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

 

স্থানীয়রা জানান, নিহত লামিয়া আক্তার পোশাক কারখানায় চাকরি করতেন। তার চার বছরের সন্তান আব্দুল্লাহ ও মানসিক প্রতিবন্ধী বড় বোন স্বপ্নাকে নিয়ে স্বামী ইয়াসিনের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন।

 

তাদের দাবি, ইয়াসিন মিয়া নেশাগ্রস্ত। কয়েকদিন ধরে স্ত্রী লামিয়ার সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল। তারই জেরে স্ত্রী-সন্তান এবং শালীকে হত্যা করেছে ইয়াসিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT