দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হচ্ছে করোনা পরীক্ষার ল্যাব, আক্রান্ত আরও ২ জন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হচ্ছে করোনা পরীক্ষার ল্যাব, আক্রান্ত আরও ২ জন

হেলথ ডেস্ক, ১৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো দুজন। এনিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা-৬। এদিকে রূপগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমন পরিক্ষায় তৈরী হচ্ছে ল্যাবরেটরী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায়,স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)এর নিজস্ব অর্থায়নে উপজেলার কাঞ্চন এলাকার বেষ্টওয়ে সিটিতে এই ল্যাবটি স্থাপন করা হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন জানান, রূপগঞ্জ উপজেলায় নতুন করে আরো দু‘জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে একজন উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের এক স্কুল শিক্ষার্থী। অন্যজন উপজেলার তারাবো পৌর এলাকার বাসিন্দা। এ নিয়ে রূপগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৬ জন। ডাঃ সাঈদ আল মামুন আরো জানান, আল্লাহর অশেষ কৃপায় আমরা রূপগঞ্জের করোনা পরিক্ষার জন্য একটি ল্যাবরোটরী স্থাপন করতে যাচ্ছি।

ইতিমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনাকাটা হয়ে গেছে। আমাদের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) মহোদয়ের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি এলাকার বেষ্টওয়ে সিটিতে এই ল্যাবটি স্থাপন করা হবে। ল্যাবটি স্থাপন হলে রূপগঞ্জসহ আশেপাশের লোকজনদের করোনা পরিক্ষার জন্য আর ভোগান্তি হবে না। তিনি আরো জানান, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইসিডিআর এর অনুমতি সাপেক্ষে এটি অচিরেই উদ্বোধন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT