দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

হেলথ ডেস্ক, ১৬ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের আশঙ্কাজনক সংক্রমণের পরও সেখানে পিসিআর ল্যাব বা রিসার্চ নেই নেই জেনে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তিনি দ্রুত আক্রান্ত জেলাটিতে ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি।

এসময় নারায়ণগঞ্জের সার্বিক করোনার চিত্র ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিশদভাবে তুলে ধরেন নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) সামসুদ্দোহা সঞ্চয়।

প্রধানমন্ত্রীকে তিনি জানান, খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ১৬ জন মেডিকেল কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার চিকিৎসারত ডাক্তারদের এন-৯৫ মাস্ক নেই। তারা ঝুঁকি নিয়েই করোনা রোগীদের চিকিৎসা করে যাচ্ছেন। তাই আক্রান্তের সংখ্যাও বাড়ছে।

এছাড়া ডা. সামসুদ্দোহা বলেন, করোনা জন্য বিশেষায়িত খানপুর হাসপাতালে করোনার পরীক্ষার জন্য কোন পিসিআর ল্যাব এখনো নেই। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে কেন এখনো ল্যাব স্থাপনে বা রিসার্চের জন্য ব্যবস্থা নেওয়া হয়নি তা জানতে চান। এসময় তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টদের সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত করতে বলেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে নারায়ণগঞ্জে ল্যাব স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT