দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নারী জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়তে চান সাবিনা

নারী জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়তে চান সাবিনা

স্পোর্টস ডেস্ক, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): নারী জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব ছাড়তে চান সাবিনা খাতুন। পরিস্থিতি যাই হোক, অধিনায়কত্বের ভার কাঁধ থেকে নামিয়ে ফেলবেন বলে জানিয়েছেন ৩১ বছর বয়সী ফুটবলার।

 

নারী ফুটবলের চলমান সঙ্কটে সামাজিক যোগাযো গমাধ্যমে আক্রমণের শিকার হচ্ছেন পিটার বাটলারকে বয়কট করা ১৮ নারী ফুটবলার। এ ঘটনায় সামাজিক মাধ্যমে সাবিনা খাতুনকে ‘নাটের গুরু’ বলা হচ্ছে। যাতে বিরক্ত সাবিনা এবং অন্যান্য নারী ফুটবলার। দলের অন্যতম সদস্য মাতসুশিমা সুমাইয়াকে তো প্রাণনাশ এবং হত্যার হুমকিও দেওয়া হয়েছে! এ বিষয়ে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

 

নারী ফুটবল নিয়ে চলমান আলোচনা, সমালোচনার মাঝেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে সাবিনা খাতুন বলেছেন, ‘বয়কট ইস্যুর সমাধান হলেই আমি অধিনায়ত্ব ছেড়ে দেব।’

 

সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা দাবীর প্রসঙ্গে সাবিনা খাতুন বলেছেন, ‘যারা নানা ভিত্তিহীন কথা বলেছেন বা লিখেছেন; আমি তাদের বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশনে যাবো।’

 

নারী ফুটবলে চলমান সঙ্কট নিরসনে বিশেষ কমিটির প্রতিবেদন পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ এম আউয়াল। সম্প্রতি তিনি নারী ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন, কঠোর অবস্থান থেকে ফিরে আসার অনুরোধ করেছেন। তাতেও জটিলতার বরফ গলেনি।

 

এ প্রসঙ্গে সাবিনা খাতুন বলেছেন, ‘আমরা নিজেদের কথা পরিষ্কার করে বাফুফে সভাপতি (তাবিথ এম আউয়াল)-কে বলেছি। কঠোর অবস্থান থেকে ফিরে আসা কেন সম্ভব না—তাও জানিয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT