দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নায়ক হেলাল খানের বাবা-ভাই-ভাবী করোনায় আক্রান্ত

নায়ক হেলাল খানের বাবা-ভাই-ভাবী করোনায় আক্রান্ত

হেলথ ডেস্ক, ১৩ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): বাংলাদেশের ‘হাছন রাজা’ খ্যাত নায়ক হেলাল খানের বাবা, ছোট ভাই এবং ভাইয়ের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তার বাবা যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। সেখানেই নায়কের বাবার চিকিৎসা চলছে।

অন্যদিকে হেলাল খানের ছোট ভাই ও ভাইয়ের স্ত্রী বর্তমানে সুস্থতার পথে। সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নায়ক নিজেই এসব কথা জানান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অসুস্থ বাবার পাশে রয়েছেন।

হেলাল খান ফেসবুকে লেখেন, ‘আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিরও করোনা। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।’

১৯৯৫ সালে ‘প্রিয় তুমি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল নায়ক হেলাল খানের। এরপর থেকে এ পর্যন্ত বেশ কিছু ব্যবসাসফল ছবিতে তিনি অভিনয় করেছেন। তার মধ্যে ‘জুয়াড়ি’, ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা, ‘মমতাজ’, ‘গুরু ভাই’, ‘কুখ্যাত খুনি’ উল্লেখযোগ্য।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সফল ছিলেন হেলাল খান। ২০০২ সালে নিজের অভিনীত ‘হাছন রাজা’ ছবিটির জন্য তিনি সেরা প্রযোজক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। পরের বছর ‘জুয়াড়ি’ ছবির জন্য সেরা খল নায়ক বিভাগে পান আরও একটি জাতীয় পুরস্কার। কিন্তু বর্তমানে অভিনয় থেকে দূরে এই তারকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT