দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন

স্পোর্টস ডেস্ক, ০৫ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। কানাডায় চলমান গ্লোবাল টি-২০ লিগ শেষে তিনি আর ক্রিকেট খেলবেন না। আসন্ন ইউরো টি-২০ স্ল্যামেও খেলছেন না তিনি। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করা ম্যাককালাম গ্লোবাল টি-২০ লিগে টরন্টো ন্যাশনালস বনাম মন্ট্রিয়াল টাইগার্সের মধ্যকার লিগের শেষ এ অবসরের ঘোষনা দেন। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘অত্যন্ত গর্ব ও স্বস্তির সাথে আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। এখন থেকে আর আমি ইউরো টি-২০ স্ল্যামেও খেলবো না। আমাকে সমর্থন ও সুযোগ দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই।

২০ বছরের ক্যারিয়ারে যা কিছু অর্জিত হয়েছে তা প্রথমবার যখন পেশাদার ক্রিকেট খেলেছি তখন স্বপ্নেও ভাবতে পারিনি। এজন্য আমি সত্যিকার অর্থেই গর্বিত। সাম্প্রতিক সময়ে আমার মনে হয়েছে এখানে টিকে থাকতে হলে অনেক বেশী পরিশ্রম করা দরকার । কালিং পার্ক থেকে লর্ডস পর্যন্ত কিছু দুর্দান্ত স্মৃতি সাথে নিয়েই আমি ফিরে যাচ্ছি। দূর্ভাগ্যবশত: সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলার জন্য যে প্রতিশ্রুতি প্রয়োজন তা এখন অনেক বেশি বেড়ে গেছে। তবে আমি আমার ক্যারিয়ার নিয়ে পুরোপুরি সন্তুষ্ট।’

এ বছর ফেব্রুয়ারিতে ম্যাককালাম বিগ ব্যাশ ক্যারিয়ারের ইতি টেনেছেন। ঐ সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন খেলোয়াড়ী জীবন শেষে কোচিং পেশায় নিজেকে নিয়োজিত করতে চান। এ প্রসঙ্গে ম্যাককালাম বলেন, পরবর্তী অধ্যায়ে আমার জন্য আরো বেশি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। খেলা ছেড়ে ুেদয়াটা সহজ নয়, মুহূর্তটি আমাকে হতাশ করছে। তবে ভবিষ্যত নিয়েও আমি আশাবাদী। একটি বিষয় আমি সবসময়ই মেনে চলার চেষ্টা করি, সব কিছুরই শেষ আছে।

পুরো ক্যারিয়ারে সব মিলিয়ে ম্যাককালাম ৩৭০টি টি-২০ ম্যাচে ১৩৬.৪৯ স্ট্রাইক রেটে ৯৯২২ রান সংগ্রহ করেছেন। এছাড়া নিউজিল্যান্ডের জাতীয় দলের জার্সি গায়ে ১০১টি টেস্ট, ১৬০টি ওয়ানডে ও ৭১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT