দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নিজের গানম্যান এএসআই কিশোর কুমারের বিচার চাইলেন মুক্তিযুদ্ধ  বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

নিজের গানম্যান এএসআই কিশোর কুমারের বিচার চাইলেন মুক্তিযুদ্ধ  বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

ঢাকা, ১৭ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার বিকালে মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিজের গানম্যানের গুলিতের একজন নিহত হওয়ার ঘটনায় আইন অনুযায়ী বিচার হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। সংঘটিত হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়, এজন্য আইন অনুযায়ী বিচার হবে।

গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোর কুমারের গুলিতে শহীদ (৩০) নামে এক যুবক নিহত এবং তার সঙ্গে থাকা বন্ধু মঈন উদ্দিন (৩২) আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহীদ কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে।

ইতিমধ্যে মন্ত্রীর গানম্যানকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রী বলেন, ‘গানম্যান কিশোর কুমারের সংঘটিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়।’

মন্ত্রী এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে গানম্যানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘গানম্যান কিশোর গত তিন দিন যাবত ডিউটিতে ছিল না। সরকারি অস্ত্র জমা না দিয়ে অপরাধ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেউই আইনের ঊর্ধ্বে নয়। তার অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে।’

ইতিমধ্যে জনগণের সহায়তায় পুলিশ গানম্যান কিশোরকে অস্ত্রসহ গ্রেপ্তার করায় মন্ত্রী পুলিশ বাহিনী এবং স্থানীয় জনগণকে ধন্যবাদ জানান।

মন্ত্রী হত্যাকাণ্ডের শিকার মো. শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT