দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নিজের জীবন বাজি রেখে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি : হান্নান মাসউদ

নিজের জীবন বাজি রেখে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি : হান্নান মাসউদ

নোয়াখালী, ০১ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলার ধানসিঁড়িঁ রিসোর্টে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনার্স-মাস্টার্স সমমানে অধ্যয়নরত দ্বীপ হাতিয়ার কৃতি সন্তানদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবে না।

 

মতবিনিময় সভায় তিনি বলেন, গত ৫ জানুয়ারি নির্বাচনের পর কেউ কোথাও মিছিল করতে পারেনি, আমরা ৬ জানুয়ারি মুষ্টিময় কয়েকজন মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছি। গত ৪ বছর আগ থেকে যখন অনেকে কথা বলা বন্ধ করে দিয়েছে তখনও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি। শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে গুলি খেয়ে তার দুইদিন পর আবারো রাস্তায় নেমেছি। নিজের জীবন বাজি রেখে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। তাই বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবে না।

 

তিনি আরও বলেন, আমার পাশেও যদি কোনো আওয়ামী লীগ থাকে তাহলে আপনারা আমাকে তাদেরকে চিহ্নিত করতে সহযোগিতা করবেন। কারণ আমার পাশে কেউ পিঠ বাঁচাতে আবার কেউ পেট বাঁচাতে আসবে। আপনারা যদি বলেন এই মানুষটি সাধারণ মানুষের ওপর কখনো জুলুম করেছে বা অত্যাচার করেছে সে যেই হোক তাকে আমার পাশে রাখবো না। কোনো ধরনের সন্ত্রাসী কোনো ধরনের অত্যাচারী আমার পাশে জায়গা পাবে না।

 

বক্তারা আধুনিক হাতিয়া বিনির্মাণে আব্দুল হান্নান মাসুদের কাছে হাতিয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, যাতায়াত ব্যবস্থার আমুল পরিবর্তন ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাহাদ উদ্দিনের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেওয়াজ শরীফ ওয়াজেদ, আনিস মাহমুদ সাকিব, ইসমাইল হোসেন, আব্দুর রব নাসিম, তাহমিদ তাজওয়ার হোসাইন, তাওফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক তানভীর শরীফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাতিয়া প্রতিনিধি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসূফ রেজা, ঢাকা জজ কোর্টের আইনজীবী মতিউর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT