দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নিজের প্রথম সিনেমার প্রথম শো শেষে যা বললেন মেহজাবীন

নিজের প্রথম সিনেমার প্রথম শো শেষে যা বললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক, ২১ ডিসেম্বের২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জনপ্রিয় তারকা মেহজাবিন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। সকালের শো টি শেষ হয় বেলা দেড়টায়। সিনেমা শেষে দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত এবং সংশ্লিষ্টদের।

২০ ডিসেম্বর থেকে সারা দেশের ২০টিরও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে প্রিয় মালতী।

দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করতে সকাল ১১টায় রাজধানীর পান্থপথ শাখার স্টার সিনেপ্লেক্সে যান মেহজাবীন চৌধুরী, নির্মাতা, প্রযোজক ও সংশ্লিষ্টরা। ১১টা ২০ মিনিটে শুরু হয় প্রথম শো। শো–টি ছিল হাউজফুল।

সিনেমা শেষে মেহজাবীনকে শুভেচ্ছা জানান দর্শকরা।

সিনেমাটি তাদের ভালো লেগেছে বলে মন্তব্য করেন দর্শকরা। সিনেমায় থাকা সামাজিক সমস্যার কথা বিশেষ করে উল্লেখ করেন তারা। নানা বয়সী দর্শকদের দেখা গেছে প্রথম শো–তে। বয়সে পার্থক্য থাকলেও গল্পের মূল ভাবনা বুঝতে সমস্যা হয়নি কারও।

কিছু দর্শককে চোখে পানি নিয়ে বের হতে দেখা গেছে। নির্মাতা শঙ্খ দাশগুপ্তের গল্প ও নির্মাণের প্রশংসা করেছেন অধিকাংশ দর্শক। দর্শকদের সঙ্গে সিনেমা দেখা শেষ করে সংবাদমাধ্যমে কথা বলেন অভিনেত্রী মেহজাবীন ও নির্মাতা। তার আগে দর্শকদের সঙ্গে ছবিও তোলেন এই অভিনেত্রী। এসময় মেহজাবীন বলেন, ’সিনেমা ভালো লাগবে, এই প্রত্যাশা ছিল।

কিন্তু দর্শক এতটা ইশশোনাল হয়ে পরবেন, আশা করিনি। খুবই ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ।’

এ সিনেমার মাধ্যমে বড় অভিনেত্রী হিসেবে মেহজাবীন, নির্মাতা হিসেবে শঙ্খ দাশগুপ্ত এবং প্রযোজক হিসেবে পর্দায় অভিষিক্ত হয়েছেন আদনান আল রাজীব।

‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন–মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন–মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।

সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক। সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT