দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নির্বাচনের নামে তামাশা করা হয়েছে, আজ সময় এসেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার : তারেক রহমান

নির্বাচনের নামে তামাশা করা হয়েছে, আজ সময় এসেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার : তারেক রহমান

নড়াইল, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ রবিবার নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি বিগত ১৬ বছর সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে । ‘খুনি হাসিনা ক্ষমতা ধরে রাখতে শত শত নয়, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। জুলাই আগস্টের অভ্যুত্থানে দেশের সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে খুনি হাসিনা দেশে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’

 

জেলা বিএনপির আয়োজনে সকাল সাড়ে ১০টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

 

সম্মেলনে তারেক রহমান বলেন, ‘২০১৪, ১৮ ও ২৪ সালে নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। নির্বাচনের নামে দেশের মানুষের সঙ্গে তামাশা করা হয়েছে। আজ সময় এসেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার।’

 

জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনয় এ সময় বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সহসভাপতি জুলফিকার আলী মন্ডল, যুগ্ম-সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জজ, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়ত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT