দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল ব্যবস্থা নেওয়া হবে : ইসি মোহাম্মদ আলমগীর

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল ব্যবস্থা নেওয়া হবে : ইসি মোহাম্মদ আলমগীর

শেরপুর, ০৫ ডিসেম্বর ২০২৩ইং (দেশপ্রেম রিপোর্ট):  আজ মঙ্গলবার বিকালে শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদ আলমগীর বলেন, সুষ্ঠ নির্বাচন হওয়া মানে, যার ভোট তিনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। এ জন্য প্রত্যেক প্রার্থীর প্রতি সমআচরণ, প্রত্যেক প্রার্থীর কর্মীরা নির্বাচনি প্রচারণা যেন চালাতে পারে, প্রত্যেক এজেন্ট যাতে ভোট কেন্দ্রে থাকতে পারে এবং ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এ জন্য যা যা করা দরকার আমরা তাই করবো।

তিনি আরও বলেন, সংখ্যালঘু পরিবারের সদস্যরা যাতে ভোটের আগে ও পরে শান্তিপূর্ণভাবে থাকতে পারে এ জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবে।

এর আগে তিনি জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT