দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে কেন মানুষের হৃদয়কে দোলাচ্ছেন : রিজভী

নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে কেন মানুষের হৃদয়কে দোলাচ্ছেন : রিজভী

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই উপদেষ্টার পিএসের দুর্নীতির কথা শুনলে শেখ হাসিনা আনন্দে ডিগবাজি দেবেন।

 

এসময় রিজভী বলেন, আমরা শুনেছি প্রধান উপদেষ্টার সব মামলা প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার হয়েছেন। আমরাও আন্দোলন সংগ্রামে থেকেছি, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। দুই একজন উপদেষ্টারাও নিপীড়নের শিকার হয়েছেন। তাদের মামলা যদি প্রত্যাহার হয়ে থাকে তাহলে এই লাখ লাখ মানু্‌ষেরটা কেন হচ্ছে না?

 

মন্ত্রণালয়ে কেনো ছাত্রদের কমিটি থাকবে এমন প্রশ্ন তুলে রিজভী বলেন, এতে ছাত্রদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সমাজের কিছু লোক আছে, যারা ছাত্রদের বিপথগামী করছে, প্রলোভন দেখাচ্ছে। ছাত্রদের কাজ মন্ত্রণালয়ে নয়, তাদের ঠিকানা ক্যাম্পাস।

 

রিজভী বলেন, শেখ হাসিনা মাদক সম্রাজ্ঞীদের এমপি বানাতেন, গড ফাদার ও মাদক কারবারিই ছিলেন হাসিনার কাছে বেশি সম্মানিত। আওয়ামী লীগের ব্যবসায়ী এস আলম, সালমান এফ রহমানসহ যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ, তাদের টাকা পাচারের গল্প সিন্দাবাদের গল্পকে হার মানিয়ে নতুন রূপকথার গল্প বাংলাদেশের মানুষ শুনেছে। গল্পটি রূপকথার মতো হলেও এটি অত্যন্ত সত্য ও বাস্তব ঘটনা।

 

তিনি বলেন, যেখানে আমেরিকানরা ফ্ল্যাট কিনতে সাহস পায় না সেখানে শেখ হাসিনার এমপি মন্ত্রীরা ফ্ল্যাট কিনেছে জানিয়ে তিনি বলেন, শেখ পরিবারের টিউলিপ সিদ্দিকও এখান থেকে মুক্ত নয়, তিনি আবার লন্ডনের এমপি ছিলেন। শেখ হাসিনা তো নিজেই গর্ব করে বলতেন, তার পিয়ন নাকি বাড়িতে হেলিকপ্টার ছাড়া যায় না, সে নাকি ৪০০ কোটি টাকার মালিক। তার ঘনিষ্ঠ এস আলম তার বাড়ির কাজের লোক দিয়ে একটি ব্যাংকের শাখা থেকে ২ হাজার কোটিরও বেশি টাকা লোন তুলেছেন। শেখ হাসিনা দেশ থেকে জনগণের টাকা লুট করে পুঞ্জীভূত করে পাচার করেছেন। কিছু টাকা দেশে আছে, যেটি বিভিন্ন অপকর্ম করতে ব্যবহার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।

 

রিজভী আরও বলেন, যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছেন এবং অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটি পুনঃপ্রবর্তন করবেন ড. ইউনূস। কেন মানুষের হৃদয়কে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন? ডিসেম্বর না জুন—পেন্ডুলামের মতো দোল খাচ্ছে কেন? এটি স্পষ্ট করুন।

 

ছাত্রদলের সাবেক এই নেতা বলেন, পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা করতে গিয়ে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছিল, আন্দোলনের সেই ফ্যাসিবাদের প্রতিকৃতি ব্যবহারের কারণে শিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ি আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। পতিত ফ্যাসিবাদ তার অধঃপতনের পরেও পাচার করা টাকার যে জোরে তারা যেমন হুমকি দিচ্ছে তেমনি নানাবিধ কাজ করে বেড়াচ্ছে।

 

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন, নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে কেন মানুষের হৃদয়কে দোলাচ্ছেন? পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা স্পষ্ট করেন।

 

তিনি বলেন, প্রায় উকিল ফোন দেয় দেখা করার জন্যে। আমাদেরকে দিনের পর দিন মাসের পর মাস কোর্টের বারান্দায় লেফট রাইট করতে হয়েছে। যত ধরনের অপমান আমাদের কে করেছে। আমরা খুন করে মারামারি করি নাই যে আমাদের নামে মামলা হবে কাঠগড়ায় দাঁড়াতে হবে। শেখ হাসিনার জজ ম্যাজিস্ট্রেটরা আমাদের মিথ্যা মামলায় বিভিন্নভাবে অত্যাচার অপমান করেছে।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আহ্বায়ক সৈয়দ আবদাল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ।

 

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজীজুল বারী হেলাল, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের সদস্যসচিব ফরিদ উদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT