দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
নির্বাচন পরিচালনায় অবহেলা করলে অবহেলাকারীদের জন্য জবাবদিহি ও শাস্তি ব্যবস্থা : প্রেস সচিব

নির্বাচন পরিচালনায় অবহেলা করলে অবহেলাকারীদের জন্য জবাবদিহি ও শাস্তি ব্যবস্থা : প্রেস সচিব

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): নির্বাচন পরিচালনায় অবহেলা করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফংয়ে তিনি এ কথা বলেন।

 

শফিকুল আলম জানান, সরকার নির্বাচন কমিশন বিশেষ বিধান-১৯৯১-এর সংস্কারের জন্য অনুমোদন দিয়েছে, যেখানে অবহেলাকারীদের জন্য জবাবদিহি ও শাস্তির বিধান রাখা হয়েছে।

 

তিনি বলেন, ‘নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে যারা দায়িত্বে থাকবেন, তাদের দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।’

 

প্রেস সচিব আরও জানান, প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ডের ওপর আরোপিত ভ্যাট বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাবিত একটি আইনি সংশোধনীরও অনুমোদন দিয়েছে সরকার।

 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, সরকার ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আশা করছে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

 

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT